সুরমা নদীতে পুলিশের অভিযানে ভারতীয় ৩১টি গরু এবং নৌকসহ ২জন আটক
- আপডেট সময় : ০৪:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৪৭১২ বার পড়া হয়েছে
সুরমা নদীতে পুলিশের অভিযানে ভারতীয় ৩১টি গরু এবং নৌকসহ ২জন আটক
সুনামগঞ্জের জয়নগর এলাকায় সুরমা নদীতে পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ ৩১টি গরু এবং নৌকসহ ২জন আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ একটি গরুর চালান দেশের ভেতরে নিয়ে আসার পর চোরাকারবারীরা এই অবৈধ ৩১টি গরুর চালান নৌকাযোগে সুরমা নদী দিয়ে সুনামগঞ্জ হয়ে জামালগঞ্জের জয়নগর বাজার দিয়ে যাওয়ার পথে এই চোরাই গরুসহ নৌকাটি আটক করেছে সদর থানা পুলিশের একটি দল।
আজ বুধবার বিকেলে সুনামগঞ্জ সদর থানার এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে সুরমা নদী দিয়ে জামালগঞ্জের জয়নগর এলাকায় যাওয়ার সময় জয়নগর বাজারের নদীতে চোরাকারবারী চক্রের ২ চোরাকারবারী এবং অবৈধ ৩১ টি ভারতীয় গরুর চালানসহ নৌকাটি আটক করে।
পড়ুন>>হাসনাত আব্দুল্লাহকে ‘পরবর্তী টার্গেট’ উল্লেখ সাবেক ভারতীয় সেনা কর্মকর্তার
তবে এই চোরাই গরুগুলোর সাথে জড়িত সন্দেহে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার নরসিংহপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের ছেরাগ আলীর ছেলে আনছার আলী(৩০) ও তার সহোদর আরেক চোরাকারবারী আশিক মিয়া(২০)কে আটক করা হয়েছে।
খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রতন শেখ ঘটনাস্থলে গিয়ে গরুসহ ২ জনকে আটক করে নিয়ে আসেন। তবে আটককৃত ইঞ্জিন চালিত নৌকাসহ ৩১টি গরুর মূল্যে আনুমানিক ৩০ লাখ টাকা হবে। সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা দিয়ে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত চোরচক্রগুলো ভারত থেকে অবৈধভাবে গরু, মাদক ও কসমেটিক্রসহ বিভিন্ন ধরনের পণ্য দেশের ভেতরে নিয়ে আসছে।
এ নিয়ে সীমান্ত এলাকায় যেকোন সময় অনাকাংঙ্খিত র্দূঘটনার ও আশংঙ্কা প্রকাশ করেছেন সীমান্ত এলাকার মানুষজন।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গরুগুলো শুল্ক কার্যালয়ে জমাদান করা হবে। তবে এই ঘটনায় নিয়মিত মামলা করা হচ্ছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























