ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুরে পেপার মিলের কাটার মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কাউনিয়ায় সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময়ে সভা ও শ্রেষ্ঠ সংগঠককে সম্মাননা প্রদান জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন

সুন্দরগঞ্জে পল্লী বিদ্যুতের গ্ৰাহক সংখ্যা ১লাখ ৩৫ হাজার: বকেয়া বিল ১১ কোটি টাকা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে জয়ন্ত সাহা যতন
  • আপডেট সময় : ১০:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরগঞ্জে পল্লী বিদ্যুতের গ্ৰাহক সংখ্যা ১লাখ ৩৫ হাজার: বকেয়া বিল ১১ কোটি টাকা

সুন্দরগঞ্জে পল্লী বিদ্যুতের গ্ৰাহক সংখ্যা ১লাখ ৩৫ হাজার, বকেয়া বিল ১১ কোটি টাকা।
গাইবান্ধার সুন্দরগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের আওতায় মোট গ্রাহক সংখ্যা ১লাখ ৩৫ হাজার জন। এর মধ্যে বিল বকেয়া পড়ে আছে প্রায় ১১ কোটি টাকা। সুন্দরগঞ্জ জোনাল অফিসের কার্যক্রম চলে, একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের এলাকা নিয়ে। বিদ্যুতের চাহিদা প্রায় ২৬ মেগাওয়াট। ইতোমধ্যে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে।

নানা সমস্যার কারণে এই জোনাল অফিসের গ্রাহকরা নানা সুবিধা থেকেও মাঝে মাঝে বঞ্চিত।

এই অফিসে প্রতিনিয়ত মিটারের চাহিদা থাকলেও মাসের পর মাস ঘুরেও মিটার পাচ্ছেন না গ্রাহকরা এমন অভিযোগ রয়েছে। তবে অফিসের কর্মকর্তা বলছেন নতুন করে গড়ে ওঠা বাড়ি এবং পরিবার বিভাজনের জন্য প্রতি মাসে প্রায় ১০০টি মিটারের চাহিদা রয়েছে এবং আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

পড়ুন>>যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৪

এদিকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের দাবি ১১ কোটি টাকার বকেয়া বিলের বোঝা থাকায় মাথা উঁচু করে চলতে পারছে না সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস।

জানা যায়, আবাসিক ৭৩ লাখ ১৫হাজার ১০৬ জন গ্রাহকের নিকট ৭ কোটি ৬১ হাজার ৪২৬ টাকা বকেয়া। বাণিজ্যিক ৫ হাজার ৫০১ জন গ্রাহকের মধ্যে বকেয়া পড়ে আছে ১ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ২৬৭ টাকা। সেচ গ্রাহক ৩ হাজার ২১জনের মধ্যে বকেয়া পড়ে আছে ১ কোটি ৪০ লাখ ২৪ হাজার ১৪০ টাকা। দাতব্য গ্রাহক সংখ্যা ১ হাজার ৬১৯ টি। এর মধ্যে বকেয়া পড়ে আছে ১১ লাখ ১৬ হাজার ৮৭৪ টাকা। শিল্প গ্রাহকের সংখ্যা ৬৭৮টি । বকেয়া পড়ে আছে ৯৯ লাখ ১৯ হাজার ৩২১ টাকা।
সরকারি অফিস সংখ্যা ২১৯টি। এর মধ্যে বকেয়া বিল পড়ে আছে ৩৬ লাখ ২১ হাজার ৫৭৬ টাকা। এছাড়াও অন্যান্য গ্ৰাহকদের কাছেও লাখ লাখ টাকা বকেয়া বিল পড়ে রয়েছে।

পড়ুন>> নীলফামারীর শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ের পরিবর্তন

সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান জানান, সুন্দরগঞ্জ উপজেলায় বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ প্রায় ১১ কোটি টাকা। বকেয়া টাকা পুনরুদ্ধার করার জন্য ইতিমধ্যে মাইকিং করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা সংস্থা বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। গণ্যমান্য ব্যক্তির সাথে যোগাযোগ করা হয়েছে এবং এবং গ্রাহকদের সচেতনতা কার্যক্রম চলমান রয়েছে।

আমরা এখন চাহিদা মোতাবেক বিদ্যুৎ পাচ্ছি। কিন্তু ১১ কোটি টাকা বকেয়া বিলের বিষয়টি আমাদের জন্য লজ্জাজনক। তিনি বিল পরিশোধে সকলকে সহযোগিতার হাত বাড়াতে আহ্বান জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুন্দরগঞ্জে পল্লী বিদ্যুতের গ্ৰাহক সংখ্যা ১লাখ ৩৫ হাজার: বকেয়া বিল ১১ কোটি টাকা

আপডেট সময় : ১০:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫