ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে বিস্ফোরক সদৃশ বস্তু, মন্ত্রীকে সরিয়ে নিলো প্রশাসন ফটিকছড়িতে রাতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও সড়কে বিক্ষোভ নওগাঁয় দাড়িয়ে থাকা দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নিজের খরচ মেটাতেই দিশেহারা মধ্যবিত্ত, পরিবার নিয়ে থাকা বিলাসিতা ফতুল্লায় আগুনে ধোঁয়ায় শ্বাসনালি পুড়ে অসুস্থ, হাসপাতালে ৭৭ শিক্ষার্থী কক্সবাজারে হোটেল জোনের পাশে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই চার বসতবাড়ি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: ডা. জাহেদ উর রহমান পাসপোর্ট সেবায় দুর্নীতি ও দালালচক্র বন্ধে সরকারের সুনির্দিষ্ট রূপরেখা দাবি এনসিপির লর্ডসের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ইসরায়েলকে সামরিক সাহায্য দেওয়া বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের

সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর মেম্বারদের অনাস্থা

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৬:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর মেম্বারদের অনাস্থা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর মেম্বারদের অনাস্থা

সুনামগেঞ্জর জামালগঞ্জে ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের উপর অনাস্থা প্রদান করে বিক্ষোভ মিছিল করেছে ৯ ওয়ার্ডের ইউপি সদস্যসহ ইউনিয়নবাসী। আজ রবিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ কালে স্লোগানে স্লোগানে দুর্নীতিবাজ চেয়ারম্যানের উপর অনাস্থা কার্যকরের দাবী জানান বিক্ষোভকারীরা। এসময় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান নূর হুদা, ইউপি সদস্য কামরুল ইসলাম, হীরা মিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হওয়ার পরই স্বৈরাচারী হয়ে উঠেন। নিজের খেয়াল খুশিমত একক নেতৃত্বে পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের কার্যক্রম। রাজনৈতিক প্রভাব কাটিয়ে হয়ে পড়েন বেপরোয়া।

তার অনিয়ম-দূর্নীতিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন ইউনিয়নবাসী। ক্ষমতার অপব্যাবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। ইউনিয়ন পরিষদের বরাদ্দ নিয়ে কোন প্রকার মিটিং ছাড়াই একক সিদ্ধান্তে কাজ করেন তিনি।

এতে করে আমরা ইউপি সদস্যরা নিজ নিজ ওয়ার্ডের সাধারন জনগনের কাছে লজ্জিত অপমানিত হই। সেই সাথে কর্মসূচি কাজের টাকা শ্রমিকদের নিজেদের নামে মোবাইল সিমের মাধ্যমে পরিশোধের কথা থাকলেও তিনি শ্রমিকদের নিকট সিম না দিয়ে নিজের কাছে রেখে টাকা উত্তোলন করে আত্মসাৎ করছেন। জন্মনিবন্ধনের সরকারি ফি ৫০ টাকা হলেও জনপ্রতি ৪-৫ শত টাকা আদায় করেন তিনি।

এছাড়াও ভিজিডি ও ভিজিএফ এর মালামাল তার কর্মী সমর্থকদের মাঝে বন্টন করে আসছেন দীর্ঘদিন ধরে। ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষ এ সকল সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রকল্পের অর্থ হাতিয়ে নিচ্ছেন অবৈধ ক্ষমতার জোরে।

তাছাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকার অভিযোগও নিত্যদিনের। সারা বছর ঢাকাতে থেকে বছরে হাতেগুনা কয়েকদিন অফিস করেন তিনি। এমনকি ঢাকা যাওয়ার পূর্বে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রে অগ্রীম স্বাক্ষর করে যান তিনি।

ইউপি চেয়ারম্যানের এসকল অপকর্মে অতিষ্ঠ হয়ে সব ইউপি সদস্য জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহীনির কাছে একটি লিখিত অনাস্থা প্রস্তাব পেশ করে স্বৈরাচারী ও দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারনের দাবী জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর মেম্বারদের অনাস্থা

আপডেট সময় : ০৬:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪