সংবাদ শিরোনাম :
সিলেটের রায়নগরে ফ্ল্যাট থেকে তিনজনের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়: তদন্তে পুলিশ
সৃষ্টি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১২:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
সিলেটের রায়নগরে ফ্ল্যাট থেকে তিনজনের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়: তদন্তে পুলিশ
সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে রায়নগর এলাকার মিতালী নামের একটি ভবনের ১১১ নম্বর ফ্ল্যাট থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোতোয়ালি থানাধীন ওই ফ্ল্যাটের ভেতর থেকে তিনটি মরদেহ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পড়ুন>> মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ও গণিত শিক্ষকদের বড় অংশেরই নেই সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি
বর্তমানে ঘটনাস্থলে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি এবং মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কেও কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
R/bd
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























