সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে চা চক্র ও  আলোচনা সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে চা চক্র ও  আলোচনা সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে চা চক্র ও  আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ থেকে মোঃ লুৎফর রহমান লিটন
  • প্রকাশিত : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে চা চক্র ও  আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর সিরাজগঞ্জ জেলা কমিটি গঠনের লক্ষ্যে (১০ ফেব্রুয়ারী ২০২৩ ইং) শুক্রবার বিকাল ৪ টায় সিরাজগঞ্জের পাঁচলিয়াস্থ হোটেল মুসাফিরে এক চা চক্র ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি জুয়েল আহমেদ, প্রচার সম্পাদক আল আমিন স্বাধীন।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী বিভাগীয় কমিটির উপ সাংস্কৃতি বিষয় সম্পাদক মোঃ মুনসুর হেলাল।পড়ুন>>মোহনপুরে স্বামী সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধু

সাংবাদিক সহযোদ্ধাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি হারুনুর রশিদ হাবিবুল্লাহ্ , সিরাজগঞ্জ জেলা শাখার সহযোদ্ধা এস,এম,রুহুল তাড়াশী,

আরিফুল ইসলাম চিস্তী, আরিফুল ইসলাম আরিফ, আব্দুল মমিন, মজিবুর রহমান, কবির বকসো, আতাউর রহমান, লিটন সরকার, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, শাহাবুদ্দিন সেলিম, সেরাজুল ইসলাম, মুস্তাকিম বিল্লাহ, শেখ মোহাম্মাদ করিম সহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রমূখ সাংবাদিক সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং রাজশাহী বিভাগীয় সভাপতি জনাব জুয়েল আহমেদ সকল সাংবাদিক সহযোদ্ধাদের সাথে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।

খন্দকার আছিফুর রহমান বলেন, বাংলাদেশের যে কোন যায়গায় যে কোনো সাংবাদিক নির্যাতিত নিপীড়িত, মিথ্যা মামলা ও হামলার শিকার হলে তাঁর পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যেভাবে ছিলো -আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

আর এই সংগঠনে কোনো প্রকারের অার্থিক লেনদেন সম্পুর্ণ নিষিদ্ধ। যদি অর্থ লেনদেনের সাথে জড়িত কাউকে পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে চুড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ।পড়ুন>>  সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি ইমেজ সংকটের দিকে বাংলাদেশ 

আপনারা আপনাদের কাজ সততার সাথে চালিয়ে যাবেন আপনাদের লিখনীর মাধ্যমে দেশ ও জাতির কথা তুলে ধরবেন। আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!