চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। আদালতে ডনের পক্ষে শুনানি করেন আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
জামিন আবেদনে দাবি করা হয়, মামলার এজাহার কিংবা পুলিশের গ্রেপ্তারি ফরোয়ার্ডিংয়ে ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ৯ আগস্ট রোববার সৌদি আরবে ওমরাহ পালনের জন্য বিদেশ যাওয়ার পথে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডনকে গ্রেপ্তার করে। সালমান শাহ হত্যা মামলার তদন্তের স্বার্থে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সিআইডি তাকে হেফাজতে নেয়।
মা/জ
Leave a Reply