সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার
- আপডেট সময় : ১০:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী তে বিক্ষুব্ধ কৃষক কর্তৃক শিলখুড়ি ইউনিয়নের বিএডিসি ডিলারের গুদাম ঘরের বেড়া ভেঙ্গে ১৯৭ বস্তা সার লুটের ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার( ভূমি) কে সভাপতি এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে সদস্য সচিব করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির সদস্যরা হলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার।
পড়ুন>>উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান, ইতোমধ্যে লুট হওয়া ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সার ডিলারকে এব্যাপারে থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে। তদন্ত কমিটিকে আগামীকাল সোমবারে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি জানান পরিস্থিতি বর্তমান শান্ত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অফিসার, সারডিলার, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























