ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ তথ্যমন্ত্রী: গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান

সাপাহার রক্তদাতা সংগঠনের এক হাজার শীতবস্ত্র বিতরণ

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • আপডেট সময় : ০২:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে

সাপাহার রক্তদাতা সংগঠনের এক হাজার শীতবস্ত্র বিতরণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় সাপাহার রক্তদাতা সংগঠন এক হাজার শীতবস্ত্র বিতরণ করেছে।’মানবতা বোধ, জাগ্রত হউক, বিবেকের তাড়নায়’ স্লোগান কে সামনে রেখে এতিমখানা, মাদরাসা, ছিন্নমূল দুঃস্থ অসহায় ব্যক্তি ও প্রতিষ্ঠানে এসব  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এস,এস,সি ১৯৯৮ ও এইচ,এস,সি ২০০০ ফ্রেন্ডস নারায়ণগঞ্জ গ্রুপের উদ্যোগে এবং সাপাহার রক্তদাতা সংগঠন এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ২৭টি এতিমখানা ও মাদরাসার এতিম

সুবিধাবঞ্চিত শিশু, থ্যালাসামিয়া এরং বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা, বিধবা, স্বামী পরিত্যক্তা, অসহায় অসুস্থ ও বয়স্ক নারী-পুরুষ, কৃষি শ্রমিক, ভ্যান চালক, মানসিক ভারসাম্যহীন নর-নারী, বাজারের মুচি সম্প্রদায়, পরিচ্ছন্নতা কর্মী, রেস্তোরাঁ শ্রমিক, বাজারের ছিন্নমূল মানুষ, গৃহপরিচারিকাসহ অন্যান্যদের মধ্যে এক হাজার শীত বস্ত্র  বিতরণ করা হয়।

সাপাহার রক্তদাতা সংগঠনের সভাপতি নাসরিন জাহান নীতুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার ও বিশিষ্ট সমাজ সেবক নূরুল হক মাস্টার।

এসময় ঢাকা থেকে আগত “এসএসসি ৯৮, এইচ এস সি ২০০০ ফ্রেন্ডস নারায়ণগঞ্জ” গ্রুপের সদস্য বৃন্দ, সাপাহার রক্তদাতা সংগঠনের উপদেষ্টা মন্ডলী গন, সাপাহার রক্তদাতা সংগঠনের সদস্য বৃন্দ, রক্তদাতা গন এবং সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

জানা যায়, সাপাহার রক্তদাতা সংগঠন একটি অরাজনৈতিক, অলাভজনক এবং সেচ্ছায় রক্ত দান সংগঠন । ২০১৭ সালের ৪ই জুলাই উপজেলার কিছু উদ্যোমী তরুণদের হাত ধরে এই সংগঠন শুভ সূচনা করে।

বর্তমানে সাপাহার রক্তদাতা সংগঠনের মোট রক্তদাতা দেড় হাজার ছাড়িয়েছে। সংগঠনটি এ পর্যন্ত রক্তদান করেছেন তিন হাজার তিন শত ব্যাগ। এছাড়াও এ সংগঠনের সর্বোচ্চ রক্তদাতা রয়েছেন, যিনি রক্তদান করেছেন ৩০ তম বার।

এবিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাপাহার রক্তদাতা সংগঠনের সভাপতি নাসরিন জাহান নীতু বলেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সাপাহার রক্তদাতা সংগঠন এই পাঁচ বছরে আপনাদের নির্ভরতার একটা জায়গা তৈরি করেছে। আমাদের লক্ষ্য আমাদের সাপাহারে কোন রোগী যেন রক্তের প্রয়োজনে কোন রকম কষ্ট না পায়, রক্তের প্রয়োজনে কোন প্রাণ যেন ঝরে না যায়।

আলহামদুলিল্লাহ আমাদের কাজের ব্যাপ্তি বেড়েছে। সবার কাছে সাপাহার রক্তদাতা সংগঠনের পক্ষ থেকে আমরা সবাই দোয়া প্রার্থী। আপনারা আমাদের সাপাহার রক্তদাতা সংগঠনের জন্য, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবেই নিঃস্বার্থ ভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহার রক্তদাতা সংগঠনের এক হাজার শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০২:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩