সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে কাউনিয়া প্রেসক্লাবের মানববন্ধন
- আপডেট সময় : ১০:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে কাউনিয়া প্রেসক্লাবের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে কাউনিয়া প্রেসক্লাবের মানববন্ধন।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড ও আনোয়ার হোসেনকে মারপিট করে গুরুত্বর আহত করাসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন, হুমকি, হয়রানিমূলক মামলা এবং হত্যাকান্ডে জড়িত দোষীদের বিচারের দাবীতে কাউনিয়া প্রেসক্লাব মানববন্ধন ও সমাবেশ করেছে।
শনিবার (৯ আগস্ট) বেলা ১২টায় কাউনিয়া বাসস্ট্যান্ড মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক গণমাধ্যমের প্রতিনিধিরা।
পড়ুন>> নওগাঁ জেলা বিএনপির ১৫ বছর পর সম্মেলন: কারা আসছেন নেতৃত্বে
মানববন্ধনে বক্তব্য রাখেন, কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ রাজু, সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাওয়ার আলম মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান, আসাদুজ্জামান আসাদ,সহসাংগঠনিক সম্পাদক মোকছেদ আলী, আইন বিষয়ক সম্পাদক আশরাফুল হাবীব তুষার, দপ্তর সম্পাদক সজিব উদ্দিন, সদস্য আব্দুল্লাহ আনন্দ, মাহাবুব ইসলাম, জাকিরুল ইসলাম মিম, আনোয়ার হোসেন প্রমূখ৷
এসময় বক্তরা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সেই সাগর-রুনি হত্যার বিচার দাবী করা হয়। পাশাপাশি সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























