সরকারি চাকরিজীবীদের পেনশন ও আনুতোষিক নীতিতে বড় পরিবর্তন
- আপডেট সময় : ০৮:৩৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের অবসরকালীন সুবিধার নতুন নীতিমালা প্রবর্তন করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। গত রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। নতুন এই বিধানে পেনশনের হার, আনুতোষিক এবং ছুটি নগদায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আজীবন পারিবারিক পেনশন পাওয়ার অধিকারী হবেন। তবে এর জন্য প্রতি বছর একবার করে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিতে হবে। তবে বিধবা স্ত্রীর বয়স ৫০ বছরের বেশি হলে এই শর্ত আর প্রযোজ্য হবে না।
পেনশনযোগ্য চাকরিকালের ওপর ভিত্তি করে পেনশনের হার সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। চাকরিকাল পাঁচ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত হিসাব করা হবে। নতুন নিয়মে সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ওপর ভিত্তি করে পেনশনের হার নির্ধারিত হবে। এর মধ্যে পাঁচ বছর চাকরির জন্য ২১ শতাংশ, ১০ বছরের জন্য ৩৬ শতাংশ, ১৫ বছরের জন্য ৫৪ শতাংশ এবং ২০ বছরের জন্য ৭২ শতাংশ হারে পেনশন মিলবে।
এছাড়া ২১ বছরের চাকরিতে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ এবং ২৪ বছরের চাকরিতে ৮৭ শতাংশ পেনশন পাওয়া যাবে। পঁচিশ বছর বা তার বেশি সময় চাকরি করলে সর্বোচ্চ ৯০ শতাংশ পেনশন পাওয়া সম্ভব হবে।
বিদ্যমান পেনশনভোগীদের নিট পেনশন গত ৩০ জুনের তথ্যের ওপর ভিত্তি করে নতুন করে সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৯ হাজার টাকা পর্যন্ত পেনশনের হার ১০০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০ হাজার থেকে ১৮ হাজার টাকায় উন্নীত হয়েছে। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার টাকা হবে।
একইভাবে ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬৫ শতাংশ এবং ৩০ হাজার ১ টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬০ শতাংশ বৃদ্ধি কার্যকর হবে। ৮০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশনের ক্ষেত্রে ৫৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে তা সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। বর্তমানে যারা এর চেয়ে বেশি পেনশন পাচ্ছেন, তারা নির্ধারিত সময় পর্যন্ত বর্তমান হারেই সুবিধা পাবেন।
আনুতোষিকের হার অপরিবর্তিত রাখা হয়েছে। পাঁচ থেকে ১০ বছরের কম চাকরির ক্ষেত্রে প্রতি টাকায় ২৬৫ টাকা, ১০ থেকে ১৫ বছরের কম চাকরির ক্ষেত্রে ২৬০ টাকা, ১৫ থেকে ২০ বছরের কম চাকরির ক্ষেত্রে ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরির ক্ষেত্রে প্রতি টাকায় ২৩০ টাকা হারে আনুতোষিক পাওয়া যাবে।
অবসর গ্রহণের সময় সর্বোচ্চ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দিয়ে ছুটি নগদায়ন করা যাবে। পিআরএল বা অবসর-উত্তর ছুটিতে না গেলেও নির্ধারিত শর্তে এই সুবিধা পাওয়া যাবে। এছাড়া চাকরির পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই কোনো সরকারি কর্মচারী অসুস্থতা বা মৃত্যুজনিত কারণে অক্ষম হয়ে পড়লে বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: নতুন নিট পেনশন হবে ৩৫ হাজার ১ টাকা থেকে ৪৯ হাজার টাকা। প্রতিবেদনে যোগ করা তথ্য: এ ক্ষেত্রে নতুন নিট পেনশন হবে ৪৯ হাজার ১ টাকা থেকে ৬২ হাজার টাকা।
সূত্র: দৈনিক এইদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























