সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের
- আপডেট সময় : ০৮:১৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ককটেল বিস্ফোরণ এবং রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে দুটি গ্রেনেড উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এই স্পর্শকাতর ঘটনার পরপরই সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (বেবিচক) দেশের সকল বিমানবন্দরে উচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করেছে। যাত্রীদের মনেও নিরাপত্তা নিয়ে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল আংশিক চালুর লক্ষ্যমাত্রা সামনে থাকায়, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এই অস্থিরতা বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠেছে, বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনার প্রবেশপথে গ্রেনেড যাত্রীসহ সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্কের জন্ম দিয়েছে। এই ঘটনার পর বেবিচক সদরদপ্তর থেকে শাহজালালসহ সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়। সতর্কতা নেয়া উচিত যাতে এটা প্রোটেক্ট করা যায়।
গত ১০ই নভেম্বর, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে ফুলের গাছের নিচে দুটি গ্রেনেড দেখতে পান এক পথচারী। তাৎক্ষণিকভাবে তিনি বিমানবন্দর থানার পুলিশ ফাঁড়ির টহলরত এএসআই পলাশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে গ্রেনেড দুটি উদ্ধার করে নিস্ক্রিয় করে। অপরদিকে, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক্সপ্রেসওয়ে থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশি তথ্য অনুযায়ী, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কোনো একটি অশুভ গোষ্ঠী বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতা চালাচ্ছে।
বিমানবন্দরগুলোর নিরাপত্তা কার অধীনে থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরে স্পষ্ট নির্দেশনার অভাব ও সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিমানবন্দরের ভেতরের নিরাপত্তা এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাইরের এলাকা পুলিশ এবং প্রবেশপথ এপিবিএন দেখভাল করায় সংস্থাগুলোর মধ্যে কাজের সঠিক যোগসূত্র থাকছে না। এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম বলেন, বিমানবন্দর একটি অত্যন্ত সংবেদনশীল কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) স্থাপনা। দুষ্কৃতিকারীরা এখানে নাশকতার চেষ্টা করে দ্রুত বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে আসতে চায়। তাই এপিবিএন ও এভিয়েশন সিকিউরিটির দায়বদ্ধতা নিশ্চিত করে ইন্টিগ্রেটেড সিকিউরিটি ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তিনি আরও যোগ করেন, যথাযথভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারলে আন্তর্জাতিক অডিটে কোনো প্রভাব পড়বে না, তবে এ ক্ষেত্রে কোনো ধরনের ফাঁকফোকর রাখা উচিত নয়। বেবিচক বলছে, দেশের সব বিমানবন্দর ও এর আশপাশের এলাকা ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে। তিনটি সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবের অভিযোগ উঠেছে। এ ছাড়া বিমানবন্দরের আশপাশে নাশকতার খবর বহির্বিশ্বে গেলে আন্তর্জাতিক মানদণ্ডে শাহজালালের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়। নির্ধারণ করার পরেও কিন্তু একটা যোগসূত্র প্রয়োজন আছে। দুষ্কৃতিকারীদের জন্য বিমানবন্দর একটা অ্যাট্রাক্টিভ লোকেশন। বাট ওভারঅল একটা তো ইমপ্রেশন কাজ করে, সেই ইমপ্রেশনটি বা আমরা দিতে যাবো কেন বহির্বিশ্বে।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল এ ধরনের কোনো সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, সম্প্রতি অনুষ্ঠিত সিভিল এভিয়েশন সিকিউরিটি কমিটির সভায় বিমানবন্দরের ল্যান্ড সাইডের দায়িত্ব এপিবিএন এবং অভ্যন্তরের নিরাপত্তা সিভিল এভিয়েশনের ওপর ন্যস্ত করা হয়েছে। তিনি জানান, দেশের চলমান পরিস্থিতিতে সকল বিমানবন্দরকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) অডিটের সময় যে স্ট্যান্ডার্ড মানা হয়েছিল, তা-ই বর্তমানে বহাল রাখা হয়েছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও সম্প্রতি নিরাপত্তা অডিট সম্পন্ন করেছে। টু গেট নোটিসড বাই দ্য পিপল বাই দ্য ওয়ার্ল্ড।
নিরাপত্তা সংক্রান্ত এই অস্থিরতার প্রভাব ১৬ই ডিসেম্বর শাহজালালের তৃতীয় টার্মিনাল আংশিক চালুর পরিকল্পনার ওপর পড়তে পারে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও ২০২৩ সালের অক্টোবরে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, তবে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম এখনো শুরু হয়নি। একইসাথে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে টার্মিনাল পরিচালনার চুক্তি নিয়েও আলোচনা চলছে। আইকাও অডিটে নিরাপত্তা রেটিং উন্নত হওয়ার যে প্রত্যাশা কর্তৃপক্ষের রয়েছে, সাম্প্রতিক নাশকতাগুলো তাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রেটিং কমে গেলে বিদেশি এয়ারলাইন্সগুলো ফ্লাইট সংখ্যা কমিয়ে দিতে পারে, যার সরাসরি বিরূপ প্রভাব পড়বে প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ীদের ওপর। শাহজালাল বিমানবন্দর দিয়ে প্রতিদিন মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকাগামী হাজার হাজার যাত্রী যাতায়াত করেন, তাই এই নিরাপত্তা ইস্যু এখন জাতীয় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের জন্য টার্মিনাল পরিচালনার চুক্তির বিষয়েও আলোচনা চলছে। প্রশ্ন উঠেছে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে। সূত্রগুলো বলছে, চুক্তি স্বাক্ষরের পরও ট্রায়াল পরিচালনার জন্য যে সময় দরকার, তা এখন আর হাতে নেই। সংস্থাটির এই অডিটে বাংলাদেশ ভালো করবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























