ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

শান্তিপুর নদীতে বালু উত্তোলনের সময় নৌকাসহ ৮ শ্রমিক আটক

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৭:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

শান্তিপুর নদীতে বালু উত্তোলনের সময় নৌকাসহ ৮ শ্রমিক আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিপুর নদীতে বালু উত্তোলনের সময় নৌকাসহ ৮ শ্রমিক আটক

‎

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার শাখা  মাহারাম ও শান্তিপুর নদী থেকে অবৈধভাবে খনিজ বালু লুট করে নিয়ে যাওয়ার সময় বালু বোঝাই দুটি  নৌকাসহ আট বালু শ্রমিককে আটক করেছে থানা পুলিশ।
‎
‎

আজ ২৫ জুন বুধবার দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজ উদ্দিন।

‎পড়ুন>>রংপুর এক্সপ্রেসের টয়লেটে ধর্ষণ: রেলকর্মী গ্রেপ্তার
‎

আটককৃতরা হলো, উত্তর বড়দল ইউনিয়নের খাসতাল গ্রামের  মৃত ইসমাঈল মিয়ার ছেলে মজিবুর রহমান (২৬), একই গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আকরাম(২৫), আব্দুস সালামের ছেলে জসিম মিয়া (২০), আব্দুল করিমের ছেলে দেলোয়ার হোসেন (২৫), আলা উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২০), ইসমাঈলের ছেলে পাবেল মিয়া (১৯) এবং একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে সাইদুল্লাহ(২০) এবং একই গ্রামের দ্বীন ইসলামের ছেলে শাহনুর(২৩)।
‎
‎

পুলিশ জানায়, শান্তিপুর নদী থেকে দীর্ঘদিন ধরে প্রশাসনের নিষেধাজ্ঞ অমান্য করে একটি বালু খেকো সিন্ডিকেট চক্র অবৈধভাবে বালু উত্তোলন বিক্রি করছে । এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকাল থেকেই শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে একটি সঙ্ঘবদ্ধ চক্র।

পড়ুন>>বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খামারীর মৃত্যু! 

এমন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেনের দিকনির্দেশনায় বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজসহ সঙ্গীও পুলিশের একটি টিম অভিযান চালায় শান্তিপুর নদীতে।

এ সময় দুটি বালু বোঝাই নৌকাসহ আটজন বালু শ্রমিককে আটক করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, তাহিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক চতুরভুজ গ্রামেরসুরুজ আলীর ছেলে আশিকুল ইসলাম আশিক(৩৫), উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক একই গ্রামের রমজান আলীর সুজন মিয়া(৪২), উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের সদস্য জিয়াউর রহমান জিয়ার ছোট ভাই একই ইউনিয়নের মৎস্য লীগের সভাপতি মাসুক সরদার, একই ইউনিয়নের রামেরশ্বরপুর গ্রামের আলীনুর সরদার ও বালিয়াঘাট গ্রামের এরশাদ সরদার ও উত্তর বড়দল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য পুরানঘাট গ্রামের আবু তাহের মেম্বার।

এছাড়াও একই ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শান্তিপুর গ্রামের মজিবুর রহমানের নেতৃত্বে বিগত ৫ আগষ্টের পর থেকে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শান্তিপুর নদীতে অবৈধভাবে উত্তোলন ও বিক্রি করছে।

আরও পড়ুন>> নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী ২ ভাই

যার ফলে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। গত প্রায় ১১ মাসে এই বালু খেকো সিন্ডিকেট চক্রটি শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে হাতিয়ে নিয়েছে প্রায় অর্ধশত কোটি টাকা। প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে দু-চারটি নৌকা ও সাধারণ বালু শ্রমিকদের আটকে মামলা ও জেল-জরিমানা করলেও অধরাই থেকে যায় মূল গডফাদাররা।
‎

‎আটকের বিষয়টি নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজ উদ্দিন বলেন, বালু বোঝাই দুটি নৌকাসহ আটককৃতদের তাহিরপুর থানায় নিয়া আসা হয়েছে। এবং আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
‎
‎

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শান্তিপুর নদীতে বালু উত্তোলনের সময় নৌকাসহ ৮ শ্রমিক আটক

আপডেট সময় : ০৭:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫