বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খামারীর মৃত্যু!
- আপডেট সময় : ০৫:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খামারীর মৃত্যু!
বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খামারীর মৃত্যু!
কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মৃতঞ্জয় ধীমেন(৩৮] নামের এক মৎস্য খামারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার রাজীব গ্রামে এ ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্রে জানাগেছে বুধবার দুপুরে নিজের গড়া মৎস্য খামারে কারেন্টের বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুঞ্জয় ধীমেন (৩৮) নামের এক মৎস্য খামারীর ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে। সে টেপামধুপুর ইউনিয়নের উত্তর রাজীব গ্রামের খগেন্দ্র নাথ বর্ম্মনের পুত্র।
মৃত্যুঞ্জয় মাস্টার্স ডিগ্রী অর্জন করে দীর্ঘদিন ধরে চাকুরি নামে সোনার হরিণের পিছনে ছুঁটতে ছুঁটতে ক্লান্ত হয়ে বেকারত্ব ঘোচাতে বাড়ির পাশে গড়ে তোলে মৎস্য খামার।
পড়ুন>> নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী ২ ভাই
অবিবাহিত জীবনের বেশির ভাগ সময় কাটে তার ওই মৎস্য খামারে। সেই মৎস্য খামারে মাছ চুরি রোধে বিদ্যুতের বাল্ব লাগতে গিয়ে তার জীবন প্রদীপ নিভে যায়। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























