লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর জিপিএ-৫ সংবর্ধনা
- আপডেট সময় : ০৮:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর জিপিএ-৫ সংবর্ধনা
অদম্য মেধা আর ইচ্ছাশক্তির জোরে প্রতিকূলতা জয় করে ভালো ফল করা চার শতাধিক শিক্ষার্থীর মিলনমেলা বসেছিল লালমনিরহাটে। আজ বুধবার সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে শুরু হয় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানকে সামনে রেখে এ বছর দেশজুড়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য এই সংবর্ধনার আয়োজন করা হচ্ছে।
শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় ও উদ্যোগে দেশের ৬৪টি জেলায় অনুষ্ঠিত হচ্ছে ‘জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬’। এই জমকালো আয়োজনে পাওয়ার্ড বাই হিসেবে যুক্ত রয়েছে বিকাশ।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়। লালমনিরহাট সদরের হাড়িভাঙ্গায় অবস্থিত আরডিআরএস দৃষ্টিপ্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের ১৩ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পী সুর মিলিয়ে জাতীয় সংগীত গেয়ে শোনান। এরপর লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুরাকুঠি উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ–৫ পাওয়া মাহমুদ আল হাসান মাসরিকের জীবনসংগ্রামের গল্প শোনানো হয়।
পড়ুন>>দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বিপদ হবে: সাখাওয়াত
অটোরিকশাচালক বাবার সন্তান মাহমুদ অভাবের সংসারে নানা কষ্ট সহ্য করে পড়াশোনা চালিয়ে এই গৌরব অর্জন করেছে। মঞ্চে দাঁড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাহমুদ বলে, ‘এসএসসিতে জিপিএ–৫ পাওয়া ভালো ফলাফলের একটি স্মারক মাত্র। তবে সামনে এই সাফল্যের ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে। এত বড় একটি অনুষ্ঠানে নিজের অনুভূতি জানাতে পেরে আমি সত্যিই আনন্দিত।’
অনুষ্ঠানে নিজের ক্যানসার জয়ের পাশাপাশি পড়াশোনায় সফল হওয়ার গল্প শোনায় অদম্য মেধাবী উম্মে কুলছুম রুমানা। সে জানায়, সপ্তম শ্রেণিতে পড়ার সময় ক্যানসার আক্রান্ত হওয়ার পর প্রায় এক বছর পড়াশোনা ব্যাহত হয়েছিল।
ভারত ও বাংলাদেশে দীর্ঘ চিকিৎসা শেষে শারীরিক দুর্বলতা ও চলাচলের সমস্যার কারণে শহরের স্কুল ছেড়ে গ্রামের স্কুলে ভর্তি হতে হয়। সব বাধা পেরিয়ে বাবা, মা ও শিক্ষকদের প্রেরণায় সে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে মায়ের সাথে অংশ নিতে পেরে রুমানা তার উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতেও এই ধারা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে।
পড়ুন>>চকরিয়ায় স্কুলছাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলায় যুবকের যাবজ্জীবন
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক স্বাগত বক্তব্য দেন লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব। তিনি সম্পাদক মতিউর রহমানের লিখিত বক্তব্য পাঠ করে শোনান। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকার আহ্বান জানিয়ে লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইমাম মো. রাশেদুন্নবী বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও সৃজনশীল মানুষ হতে হবে। সুকুমারবৃত্তির বিকাশ ঘটাতে একাডেমিক পড়াশোনার বাইরেও বিভিন্ন ভালো কাজে যুক্ত থাকা প্রয়োজন।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার দিকনির্দেশনা দিয়ে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রবীণ শিক্ষক তউহিদুল ইসলাম সরকার বলেন, ভবিষ্যতে যে পেশাতেই শিক্ষার্থীরা যুক্ত হোক না কেন, সবার আগে ভালো মানুষ হওয়া জরুরি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লালমনিরহাট সরকারি মজিদা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার রায় ও লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রোখসানা পারভীন।
আরও পড়ুন>>আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার ডাক কাতারের প্রধানমন্ত্রীর
এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমান সফল উদ্যোক্তা প্রকৌশলী মাজেদ রায়হানের জীবনসংগ্রাম ও রংপুরের সাবেক নিজস্ব প্রতিবেদক আরিফুল হকের দিকনির্দেশনামূলক বক্তব্য শিক্ষার্থীদের দারুণভাবে অনুপ্রাণিত করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন লালমনিরহাট বন্ধুসভার উপদেষ্টা রক্তিম মিলন।
লালমনিরহাট বন্ধুসভার সভাপতি ফারাহ নাজ নাহার উপস্থিত সকল শিক্ষার্থীকে মাদকের বিরুদ্ধে শপথ করান। অনুষ্ঠানের শেষ অংশে আরডিআরএস দৃষ্টিপ্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের শিল্পীরা সমবেত ও একক গান এবং চিত্তাকর্ষক নৃত্যের মাধ্যমে উপস্থিত সবাইকে বিমোহিত করেন। এছাড়াও একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ী ১০ জনের হাতে অতিথিরা চমৎকার সব বই ও পত্রিকা তুলে দেন।
এই আয়োজনে সহযোগী হিসেবে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা-গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও বন্ধুসভা সক্রিয়ভাবে যুক্ত ছিল।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























