লন্ডনের রাস্তায় অচেতন আমিরাত রাজপরিবারের সদস্য, পাশে অরক্ষিত শিশু
- আপডেট সময় : ১০:২৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
যুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরা আল নাহিয়ান লন্ডনের রাস্তায় কোকেন সেবনের পর অচেতন অবস্থায় পাওয়া গেছেন। গত ১৩ জুন পশ্চিম লন্ডনের একটি রাস্তায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। এ সময় তার তত্ত্বাবধানে থাকা একটি শিশু খালি পায়ে অরক্ষিত অবস্থায় রাস্তার পাশে ঘোরাফেরা করছিল। একই সঙ্গে সেখানে আরেক ব্যক্তিকেও অচেতন অবস্থায় দেখা যায়।
এ ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন ৩২ বছর বয়সী মাহরা আল নাহিয়ান। গত মঙ্গলবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে তিনি আদালতে হাজিরা দেন। আদালতে জানানো হয়েছে, ঘটনার বেশ কয়েক দিন আগেই তিনি কোকেন সেবন করেছিলেন। প্রতি মাসে ৮ হাজার পাউন্ড ভাতা পাওয়া মাহরার কাছে পুলিশ তল্লাশি চালিয়ে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করলেও কোনো অবৈধ মাদক পাওয়া যায়নি। সে সময় অচেতন মাহরার জ্ঞান ফেরার পর তিনি পথচারীদের অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য বিরক্তি প্রকাশ করেছিলেন। জ্ঞান ফেরার পর মাহরা নাকি বলেন, ‘এটা কোনো কসাইখানা নয়, আপনারা এত মাথা ঘামাচ্ছেন কেন। চলতি মাসের শেষ দিকে কর্মসূচিটি শেষ হওয়ার কথা।
পথচারীরাই মূলত শিশুটির সুরক্ষায় এগিয়ে আসেন এবং পুলিশ না আসা পর্যন্ত তার দেখাশোনা করেন। প্রসিকিউটর রিও পাহলাভানপুর আদালতকে জানান, চলন্ত যানবাহনের খুব কাছাকাছি শিশুটিকে জুতা ছাড়া স্কুটার নিয়ে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।
নিজের ভুলের জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেছেন মাহরা। বর্তমানে তিনি সারে কাউন্টির ওকিংয়ের একটি ক্লিনিকে মাদকাসক্তির চিকিৎসা নিচ্ছেন। আইনজীবী স্টিফেন ভুলো কেসি জানান, ওইদিন মাহরা নতুন করে মাদক নেননি, তবে আগের কয়েক দিনের কোকেন সেবনের প্রভাবে তিনি শারীরিকভাবে অত্যন্ত ক্লান্ত ও অচেতন হয়ে পড়েছিলেন। মাহরা তিন মাসের একটি পুনর্বাসন কর্মসূচির সব ধাপ সম্পন্ন করার মাধ্যমে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। এরপর গিল্ডফোর্ড এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করার পরিকল্পনা রয়েছে তার।
বিচারক জাস্টিস জনসন কেসি মামলার পর্যবেক্ষণে বলেন, পথচারীরা সময়মতো এগিয়ে না এলে শিশুটি বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারতো বা হারিয়ে যাওয়ার ঝুঁকি ছিল। তিনি আরও বলেন, রাস্তায় অপরিচিত কেউ শিশুটির ক্ষতি করতে পারতো। সবশেষে মাহরা আল নাহিয়ানকে দুই বছরের কমিউনিটি অর্ডার বা সমাজভিত্তিক সাজা এবং ৬ হাজার ১১৪ পাউন্ড জরিমানা করেছেন আদালত। পাশাপাশি তাকে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। বিচারক বলেন, শিশুটি একা ঘুরতে গিয়ে হারিয়ে যেতে পারত।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























