ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী |: উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বাংলাদেশকে হারিয়ে সিরিজ হোয়াইটওয়াশের লক্ষ্য উইন্ডিজ অধিনায়কের বাসায় ডিজে পার্টি ও মাদক উদ্ধার: অতিরিক্ত ডিআইজি জহির বরখাস্ত জাতীয় ক্রিকেট লিগ: মিঠুন ও নুরুলের শতকে প্রথম দিন খুলনার২২০ রান পটিয়ায় শিশু অপহরণের ঘটনায় পলাতক বাবা-ছেলে রামুতে গ্রেপ্তার সাফে ২৩ বছরের দীর্ঘ খরা কাটাতে চায় বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ অক্টোবর পরিবার নয়, মানুষের পরিচয় তার চরিত্রে: প্রভা চাকরি হারালেন সাবেক ডিবিপ্রধান হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা এইচএসসিতে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর বিশেষ পরীক্ষার সুযোগ

রৌমারীতে শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৭:০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

প্রতিকী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রৌমারীতে শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

কুড়িগ্রামের রৌমারীতে এক কলেজ শিক্ষককে পথ রোধ করে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদলের নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। এর আগে গতকাল সোমবার বিকাল ৩টার দিকে উপজেলা সাবরেজিস্টার অফিসের সামনে এমন ঘটনা ঘটলে উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে তিব্র নিন্দার ঝড় বইছে।

অভিযোগ সুত্রে জানা যায়, বাঞ্চারচ গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে দাঁতভাঙ্গা স্কুল এন্ড কলেজের কর্মরত সহকারী অধ্যাপক আব্দুল হাই গতকাল সোমবার রৌমারী সিটি কলেজ থেকে পাঠদান শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পরে রৌমারী সাব-রেজিস্টার অফিস সংলগ্ন রাস্তায় ওত পেতে থাকে রৌমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম আহাম্মেদ ও উপজেলা বিএনপি নেতা আলমাস হোসেন ভোলা। ওই অধ্যাপকের পরিচিত লোকজন ডাকাডাকি করলে গাড়ি থামিয়ে শামিম ও ভোলা তাকে লাঞ্ছিত করেন।

পড়ুন>> দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ এক নারী আটক 

এব্যাপারে ভুক্তভোগী সহকারী অধ্যাপক আব্দুল হাই জানান, বাড়ি ফেরার পথিমধ্যে গাড়ি ব্রেক করে আমার এলাকার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, এমন সময় আলমাছ হোসেন ভোলা ও শামীম আহাম্মেদ উত্তেজিত কন্ঠে “প্রতিবাদী মাস্টার” হয়ে গেছিস? ‘ফেসবুকে ওমনিতে কমেন্ট করিস’ আক্ষেপ করে আমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে মারতে চায়। এমনকি পায়ের স্যান্ডেল তুলে বাড়ি দেয়। স্যান্ডেলের আঘাত হাতে লাগলে হাতের বৃদ্ধাঙ্গুলী মচকে যায়। পরে উপস্থিত জনতা আমাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়।

এ বিষয়ে রৌমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ বলেন, আব্দুল হাই আমার সম্পর্কে মামা হন একই এলাকায় আমাদের বাড়ি। ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে আলমাস হোসেন ভোলার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। আমি তৃতীয় পক্ষ হয়ে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেছি মাত্র।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার অভিযোগ পেয়েছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রৌমারীতে শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ০৭:০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫