রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ২৮১ বার পড়া হয়েছে
রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার
রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার
নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে ১০০ রাউন্ড কার্তুজ সহ জুয়েল মিয়া রাসেল (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে রায়পুরা থানার পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার লিজা জর্দ্দা কোম্পানির মূল গেইটের সামনে তল্লাসী চালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্যামসাং ফোন উদ্ধার করা হয়।
পড়ুন>>চিলাহাটি এবং ভাউলাগঞ্জে আশা সংস্থার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
গ্রেফতারকৃত জুয়েল মিয়া রাসেল রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মৃত হাবিব মিয়ার ছেলে। অভিযান পরিচালনা করেন রায়পুরা থানার এসআই ইকরাম উজ্জামন ও এএসআই জুয়েল রানাসহ অন্যান্য অফিসার ফোর্স।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংএ এসব তথ্য নিশ্চিত করেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো: আদিল মাহমুদ।
পড়ুন>> গোসাঁইগঞ্জ বন বিভাগে গাছ রোপনকালে দুর্বৃত্তদের হামলায় আহত-৬
এ সংক্রান্ত ব্যাপারে রায়পুরা থানায় নিয়মিত আইনে মামলা রুজুর কথা জানান ওসি আদিল মাহমুদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























