ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রাচীন ও ঐতিহাসিক টংনাথের রাজবাড়ী,জগদল জমিদারী ও হরিপুর উপজেলার রাজবাড়ী পরির্দশন করেন প্রত্নতত্ব অধিদপ্তরর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম।
শনিবার (৫ অক্টোবর) সকালে তিনি প্রথমে হরিপুর উপজেলার রাজবাড়ী পরিদর্শন করেন। পরে রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ী পরির্দশন করেন। এ সময় রাজবাড়ী চত্বরে সংক্ষিপ্তভাবে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, রাজবাড়ীগুলো ইতিহাস ঐতিহ্যের প্রতিক। এগুলো সংস্কার করা জরুরী। তিনি বলেন ইতিমধ্যে রাজা টংকনাথের রাজবাড়ী সংস্কারের কাজ চলছে। পর্য়ায়ক্রমে তিনটি রাজবাড়ী সংস্কার করে এগুলোকে যাদুঘর হিসাবে রূপান্তর করা হবে।
পরিশেষে তিনি বলেন, রাজবাড়ীগুলো অব্যশই সংস্কার করে দ্রুত যাদুঘরে রুপান্তর করে সকলের জন্য উন্মুক্ত করা হবে মতবিনিময় সভায় রাণীশংকৈল প্রেস ক্লাব সভাপতি মোবারক আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন-রাণীশংকৈল ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, তাজহাট জমিদার বাড়ীর কাস্টোডিয়ান খায়রুল বাসার স্বপন,কান্তস্বর প্রত্নতাত্বিক যাদুঘরের সহকারী কাস্টোডিয়ান শিহাব হোসেন প্রমূখ।
প্রসঙ্গত: এসব রাজবাড়ীগুলো দীর্ঘদিন যাবত অবহেলা অযত্নে পড়ে ছিল। রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান শুভ হাই কোর্টে সংস্কারের জন্য রিট করলে বিষয়টি প্রত্নতত্ব বিভাগের নজরে আসে। এরপর থেকে ঐতিহাসিক ঐতিহ্য বহনকারী ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা রাজবাড়ীগুলোর সংস্কার কাজ শুরু হয়।
Leave a Reply