সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
- আপডেট সময় : ০৬:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে উপজেলার লেহেম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে বিরেন দাস(২০)নামে এক মাদকসেবীকে আটক করা হয়েছে।
পড়ুন>> ১০ লাখ টাকায় মুক্তিপণ দাবি ২৬ জন্য অপহরণ
এ সময় তার কাছে প্রায় ২০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। বিরেন উপজেলার গোগর এমপাড়া গ্রামের মৃত কালু দাসের ছেলে। পরে ইউএনও রকিবুল হাসান মাদকসেবী বিরেনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আসামি বিরেনকে এদিনেই জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























