রাণীশংকৈলে মহান ২১ শে ফেব্রুয়ারি পালন
- আপডেট সময় : ০৭:১৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে মহান ২১ শে ফেব্রুয়ারি পালন
সারা দেশের মতো যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার ২১শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে এদিন রাত ১২-০১ মিনিটে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে কেন্দ্রিয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও পরিষদ,থানা,পৌরসভা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি, প্রেসক্লাব, ডিগ্রি কলেজসহ অন্যান্য শিক্ষা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
এ সময় সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউেনও রকিবুল হাসান, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ও সা:সম্পাদক তাজউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগমসহ বিভিন্ন নেতা-কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সকালে একই মাঠে শহীদ মিনার চত্বরে ইউএনও’র সভাপতিত্বে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ইউএনও ছাড়াও আ’লীগ সভাপতি বক্তব্য দেন। আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, আ’লীগ সম্পাদক তাজউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুলইসলাম, জাপা নেতা আবু তাহেরসহ বিভিন্ন নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরষ্কার দেয়া হয়। পরে রাণীশংকৈল সংগীত বিদ্যালয় ও ষড়জ শিল্পী গোষ্ঠীর শিল্পিরা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























