ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যালিস হুয়াং কি চীনা গুপ্তচর? এনভিডিয়া সিইওকে ঘিরে বাড়ছে রহস্য তিন ধাপে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার পরিকল্পনা এনটিআরসিএ’র কাতারের নতুন দুই স্থাপনায় প্রবেশ ও বহির্গমন পয়েন্টের আনুষ্ঠানিক স্বীকৃতি রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে বিস্ফোরক সদৃশ বস্তু, মন্ত্রীকে সরিয়ে নিলো প্রশাসন ফটিকছড়িতে রাতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও সড়কে বিক্ষোভ নওগাঁয় দাড়িয়ে থাকা দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নিজের খরচ মেটাতেই দিশেহারা মধ্যবিত্ত, পরিবার নিয়ে থাকা বিলাসিতা ফতুল্লায় আগুনে ধোঁয়ায় শ্বাসনালি পুড়ে অসুস্থ, হাসপাতালে ৭৭ শিক্ষার্থী কক্সবাজারে হোটেল জোনের পাশে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই চার বসতবাড়ি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: ডা. জাহেদ উর রহমান

রাণীশংকৈলে একাধিক ভবনসহ বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৫:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ২৬৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে একাধিক ভবনসহ বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে একাধিক ভবনসহ বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ও শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে পালানোর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত সোমবার(৫ আগষ্ট) ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় এক নৈরাজ্য সৃষ্টি হয়।

এ সময় আন্দোলনকারীদের তান্ডবের ভয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। মুহূর্তেই উপজেলায় আতংক ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধকারীরা আ.লীগ দলীয় কার্যালয়, সংগীত বিদ্যালয়ে ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

উপজেলা আ.লী সভাপতি অধ্যাপক সইদুল হক ও পৌরমেয়র মোস্তাফিজুর রহমানের দুটি বাড়ীসহ তার ব্যবসা প্রতিষ্ঠানে ও সরকারি বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাংচুর চালিয়েছে বিক্ষুদ্ধ জনতা।

তারা পৌরসভার কার্যালয় ভেঙে দিয়ে সরকারি গাড়ীটিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ সময় আবার বিএনপি জামায়াতের উপজেলা পয়ার্যের অনেক নেতাকে হামলা ভাংচুর ঠেকাতে দেখা গেছে ।

গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রাণীশংকৈল পৌরসভার কার্যালয়ের সামনে পৌরসভার সরকারি গাড়ীটি আগুনে পুড়ে পরিত্যাক্ত অবস্থায় পৌরসভার সামনে পড়ে রয়েছে।

একইভাবে রাণীশংকৈল উপজেলা আ.লী সভাপতি অধ্যাপক সইদুল হকের পৌর শহরের রংপুরিয়া মার্কেট সংলগ্ন বাড়ীটিতে ব্যাপক হামলা চালিয়ে বাড়ীর আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ব্যাপক ভাংচুর করা হয়েছে ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমানের ডাবটলী সংলগ্ন ও সহোদর গ্রামের বাড়ী এবং তার বন্দর এলাকায় অবস্থিত মোটরসাইকেল “স” রুমটিতে ব্যাপক ভাংচুর করা হয়।

এছাড়াও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ছাত্রলীগ নেতা তামিম হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবলু আর্মি আ.লীগ নেতা তাপস চন্দ্র রায়সহ বিভিন্ন ইউনিয়নের আ.লীগ ও সহযোগী  নেতাকর্মিদের বাড়ীতে হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ জনতা। আরো হামলা চালিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, নির্বাচন অফিসে।

বিভিন্ন সরকারি পুকুরে অবৈধভাবে মাছ ধরে নিয়ে গেছে বিক্ষুব্ধ জনতা বলেও অভিযোগ উঠেছে। এদিকে উপজেলা পরিষদ,ডিগ্রী কলেজ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, আ.লীগ অফিসে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালগুলো ভেঙে ফেলা হয়েছে।

তবে এসব হামলার সময় পুলিশ কিংবা উপজেলা প্রশাসনের ভুমিকা একেবারেই নিরব ছিল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে একাধিক ভবনসহ বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর

আপডেট সময় : ০৫:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪