রাণীশংকৈলে ইট ভাটা থেকে যুবকের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৭:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ২৮৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিষ্ণপুর এমএনবি ইটভাটা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, বুধবার (১৮ জানুয়ারি) উপজেলার বিষ্ণপুর এমএনবি ইটভাটা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত যুবকের নাম রানা (২৮)। পেশায় সে ট্রলিচালক। সে উপজেলার বিষ্ণপুর জোসনা মার্কেট এলাকার জিয়ারুল হকের ছেলে।
স্থানীয়দের বরাত থেকে জানাযায়, রানা ওই ইটভাটায় দীর্ঘদিন ধরে ট্রলি চালান। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে হওয়ার পর আর ফেরেননি। বুধবার সকালে ভাটায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায় ।
ইটভাটার ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, সকালে শ্রমিকরা ইটভাটার দক্ষিণ পাশে মাটির স্তূপের পশ্চিম কোনায় রানার মরদহ পড়ে থাকতে দেখে চেঁচামেচি শুরু করেন।পরে রানার বাড়ির লোকজনকে খবর দিলে তারা এসে লাশ বাড়িতে নিয়ে যায়।
খবর পেয়ে রাণীশংকৈল সহকারী পুলিশ সুপার কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























