ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

রাণীশংকৈলে আন্দোলনকে বেগবান করতে না পারায় বিএনপির সভাপতিকে অব্যহতি: ভারপ্রাপ্ত দায়িত্বে নূর নবী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৩:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ২১১ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে আন্দোলনকে বেগবান করতে না পারায় বিএনপির সভাপতিকে অব্যহতি: ভারপ্রাপ্ত দায়িত্বে নূর নবী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্দোলনকে বেগবান করতে না পারায় বিএনপির সভাপতিকে অব্যহতি: ভারপ্রাপ্ত দায়িত্বে নূর নবী।

কেন্দ্রীয়ভাবে বিএনপির ঘোষিত চলমান আন্দোলনকে বাস্তবায়নসহ বেগবান না করতে পারায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জাতীয়তাবাদী দলের(বিএনপি) সভাপতি আতাউর রহমানকে দল থেকে অব্যহতি দিয়েছে জেলা কমিটি।

একইসাথে বিএনপি ঠাক-পদায়ন -২৪-০২ স্মারকে গত ৪ জানুয়ারী মোঃ নূর নবীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। নূর নবী দীর্ঘদিন ছাত্রদল, যুবদল, সর্বশেষ উপজেলা বিএনপির মহ সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

বিএনপির তাঁতী উপজেলা দলের সভাপতি শাহাজান আলী ১১জানুয়ারী বলেন, গত ২৮ডিসেম্বর (ভারচুয়্যালে) তারেক রহমানের রংপুর বিভাগীয় সভায় যেসব নেতা অনুপস্থিত ছিল তাদেরকে দলথেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্থানীয় বিএনপি সূত্রে জানাযায়, কেন্দ্র ঘোষিত চলমান একদফা দাবী আদায়ের আন্দোলন কর্মসূচী বাস্তবায়ন না করায় আতাউর রহমানকে অব্যহতি দেওয়া হয়েছে। এ আন্দোলন গতিশীলতা বৃদ্ধির লক্ষে নূর নবীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বিএনপি সভাপতি আতাউর রহমান মুঠোফোনে বলেন, আমার অব্যহতির বিষয়টি সঠিক না। আমি রংপুরের মিটিংয়ে গিয়েছিলাম, তারা এমনটি করতে পারেনা।

এ ব্যপারে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি নূর নবী বলেন, আমাদের সভাপতি আতাউর রহমান শারীরিকভাবে অসুস্থ।

তাই দলীয় প্রোগ্রামগুলোতে ঠিকমতো এটেন্ড করতে পারেনা এবং তার শরীরও তেমন সার্পোট করেনা। তাই জেলা কমিটি সার্বিক বিবেচনা করে আমাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন।

তিনি আরো বলেন, আমি আমার দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলটিকে বেগবান করার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবো।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে আন্দোলনকে বেগবান করতে না পারায় বিএনপির সভাপতিকে অব্যহতি: ভারপ্রাপ্ত দায়িত্বে নূর নবী

আপডেট সময় : ০৩:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪