ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বড় অঘটন রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে আলোকচিত্রের দ্বিশতবর্ষ পূর্তি উদ্‌যাপন ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামত হচ্ছে ‘থ্রি আর’ কৌশলে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ যেভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে বিশ্বকে সতর্কবার্তা নেপালের যুক্তরাষ্ট্রের সাথে ‘পান্ডা কূটনীতি’ জোরালো করছে চীন কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ থেকে ১৫ গ্রেডে নিয়োগ মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জেট ফুয়েলের দাম বৃদ্ধিতেও টিকিটের ভাড়া বাড়াচ্ছে না কাতার

রাণীশংকৈলে অবৈধ পুকুর খননে ধরা ৩ জন: জরিমানা গুণতে হলো লাখ টাকা!

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৬:৩২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে অবৈধ পুকুর খননে ধরা ৩ জন: জরিমানা গুণতে হলো লাখ টাকা!

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে অবৈধ পুকুর খননে ধরা ৩ জন: জরিমানা গুণতে হলো লাখ টাকা!

রাণীশংকৈলে অবৈধ পুকুর খননে ধরা ৩ জন: জরিমানা গুণতে হলো লাখ টাকা!
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অবৈধভাবে পুকুর খনন করে বালু উত্তোলন এবং কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির অপরাধে তিন ব্যক্তিকে পৃথক অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) দিনব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ করনাইট গ্রামে একটি পুকুরে অবৈধভাবে ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে বালু উত্তোলন করছিলেন পুকুরের মালিক শাহাজাহান আলী (৪০) ও ভেকু চালক জাকারুল (২৮)। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫ ধারা মোতাবেক তাদের দুজনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পড়ুন>> ঝিনাইগাতীতে স্বপ্নচারী নলকুড়ার উদ্যোগে আন্ত-গ্রাম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অন্যদিকে, উপজেলার খুনিয়া দিঘি এলাকায় পতিত কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোহাম্মদ আলী (৪৮) নামে একজনকে আটক করা হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৮৯(২) ধারা অনুযায়ী তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, “অবৈধভাবে পুকুর খনন করে বালু উত্তোলন ও কৃষিজমির মাটি কাটার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে অবৈধ পুকুর খননে ধরা ৩ জন: জরিমানা গুণতে হলো লাখ টাকা!

আপডেট সময় : ০৬:৩২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫