ঢাকা ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মাদকের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা নতুন পুলিশ কমিশনারের

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরে মাদকের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা নতুন পুলিশ কমিশনারের

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহবুবুর রশিদ। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি মহানগরীতে মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে রংপুরের আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনাস্থল মাছুয়াপাড়া এলাকা পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই নগরীতে মাদকের বিরুদ্ধে দৃশ্যমান পরিবর্তন আনা হবে।

মাদককে কেবল অপরাধের বিষয় নয়, বরং একটি বড় সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, তিনি যোগদানের পর থেকেই এই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ শুরু করেছেন।

পড়ুন>>নেপালে বন্যায় ৩৮৯ জনের প্রাণহানি, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত

তিনি বলেন, “আমি সবেমাত্র এই মহানগরীতে যোগদান করেছি। তাই আগামী এক সপ্তাহের মধ্যে মাদকের বিরুদ্ধে দৃশ্যমান পরিবর্তন আনবো।”

নগরীর আলোচিত চার হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গে মাহবুবুর রশিদ জানান, বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা চলছে। তিনি দায়িত্ব গ্রহণের পরদিন সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি আরও বলেন, “আমাদের পূর্বের পুলিশ কমিশনার এবং তদন্তকারী কর্মকর্তা প্রতিটি সময় তদন্তের আপডেট জানিয়েছেন। নতুন কোনো তথ্য আসলে সে বিষয়টিও জানিয়ে দেওয়া হবে। আমি বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করব।”

তদন্তের ধারাবাহিকতা নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের বিষয়ে তিনি বলেন, তদন্ত একটি চলমান প্রক্রিয়া। পুলিশের দায়িত্ব হলো পেশাদারিত্বের সঙ্গে প্রতিটি প্রশ্নের সঠিক তথ্য-উপাত্ত তুলে ধরা। মামলার সব প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে উপস্থাপন এবং সুবিচার নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী এবং চার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের ওসি জিন্নাত আলীসহ অন্যান্য কর্মকর্তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুরে মাদকের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা নতুন পুলিশ কমিশনারের

আপডেট সময় : ০৩:০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬