যুক্তরাষ্ট্রের এনএসএ নেটওয়ার্কে প্রযুক্তিগত গোলযোগ
- আপডেট সময় : ১০:৪৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ গোপনীয় নেটওয়ার্ক ‘এসএসএনেট’ হঠাৎ অচল হয়ে পড়ার ঘটনায় বেশ বিপাকে পড়েছিল সংস্থাটি। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সফটওয়্যার হালনাগাদ করার সময় এই প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়, যার প্রভাব পড়ে সংস্থাটির সদর দপ্তরের কার্যক্রম ও কর্মীদের চলাচলের ওপর। মঙ্গলবার (১৭ নভেম্বর) এই অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের খবরটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিষয়ে অবগত ছয়জন ব্যক্তি। তবে কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, এই ঘটনার পেছনে কোনো সাইবার হামলার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সিএনএনের প্রতিবেদন বলা হয়, এনএসএর অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ‘এসএসএনেট’ নামক গোপনীয় নেটওয়ার্কের মাধ্যমে সংস্থাটির কর্মীরা নিজেদের মধ্যে সংবেদনশীল তথ্য আদান-প্রদান করে থাকেন। যুক্তজুড়ে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়।
নেটওয়ার্কে ত্রুটি দেখা দেওয়ার পর মেরিল্যান্ডের ফোর্ট মিডে অবস্থিত এনএসএ সদর দপ্তরে শুধুমাত্র জরুরি দায়িত্বপ্রাপ্ত কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।
শুরুতে কর্মীদের দফায় দফায় অফিসে আসার নির্দেশনা দেওয়া হলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরবর্তীতে সবাইকে কাজে ফেরার অনুমতি দেওয়া হয়। জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন ফক্স বিজনেসকে জানান, পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা দুর্বলতা দূর করার লক্ষ্যে প্যাচ বা সংশোধনী প্রয়োগ করা হয়েছিল। কিন্তু সেই প্যাচ প্রয়োগের পর কিছু ব্যবস্থা প্রত্যাশা অনুযায়ী সচল না হওয়ায় এই জটিলতা তৈরি হয়। উল্লেখ্য, বিশ্বজুড়ে প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটে পিএইচপি ভাষা ব্যবহৃত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় গবেষকেরা এসব দুর্বলতা কাজে লাগানোর পদ্ধতি শনাক্ত করার পর বিশ্বজুড়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা জোরদারে তৎপর হয়।
এনএসএ এক বিবৃতিতে জানিয়েছে, রক্ষণাবেক্ষণের সময় কিছু ব্যবস্থায় সাময়িক সমস্যা দেখা দিলেও তাদের গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা কার্যক্রম পুরোপুরি সচল রয়েছে। বিকল্প অবকাঠামো থাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পৌঁছানোর ক্ষেত্রে কোনো বিঘ্ন ঘটেনি বলে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, একাধিক বিকল্প স্তর থাকা সত্ত্বেও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরির কাজে কিছুটা ধীরগতি আসতে পারে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ধারাবাহিক প্রযুক্তিগত ত্রুটি দেখা দিচ্ছে। গত শুক্রবার সারা যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্থবির হওয়া, মাইক্রোসফটের সেবায় বিঘ্ন এবং জেপি মরগান চেজ ব্যাংকের অনলাইন অ্যাকাউন্ট ব্যবহারে হাজার হাজার গ্রাহকের সমস্যার বিষয়টি বেশ উদ্বেগের জন্ম দিয়েছিল। যদিও এসব ঘটনার কোনোটির সাথেই সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও গুরুত্বপূর্ণ প্রযুক্তি নির্ভর অবকাঠামোর সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তার উদ্রেক হয়েছে।
সূত্র: রাইজিংবিডি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























