ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

মোটরসাইকেলে পথ ভুলে বাংলাদেশে ৩ ভারতীয় কিশোর

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • আপডেট সময় : ০৮:৩২:২২ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ৩১৯ বার পড়া হয়েছে

মোটরসাইকেলে পথ ভুলে বাংলাদেশে ৩ ভারতীয় কিশোর

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোটরসাইকেলে পথ ভুলে বাংলাদেশে ৩ ভারতীয় কিশোর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সীমান্ত পথে ৩ ভারতীয় কিশোর মোটরসাইকেল নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার পর তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ রোববার দুপুরে অবৈধ অনুপ্রবেশ করায় তাঁদের আটক করা হয়। পরে কয়েক ঘণ্টার মধ্যে তাদের ভারতে ফেরত পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ২২ ব্যাটালিয়নের সোনাহাট ক্যাম্প কমান্ডার রব্বানী।

আটক কিশোরদের বয়স ১৮ বছরের নিচে। তারা সবাই ভারতের ধুবরী জেলার ধর্মশালা থানার যিডমারি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি বলছে, রোববার দুপুরে সোনাহাট স্থলবন্দরের প্রবেশপথে মোটরসাইকেল নিয়ে ভারতীয় তিন কিশোর বাংলাদেশে প্রবেশ করে। পরে বিজিবি তাদের আটক করলে, তারা বুঝতে পারে যে তারা বাংলাদেশে প্রবেশ করেছে।

বন্দরে প্রবেশপথের গেট খোলা থাকায় তারা ভুলে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে বলে বিজিবিকে জানায়। পরে বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়। এরপর দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যস্থতায় আটক কিশোরদের ভারতে ফেরত পাঠানো হয়।

বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল মোত্তাকিম বলেন, ‘ভারতীয় তিন কিশোর পথ ভুলে বাংলাদেশে প্রবেশ করেছিল। যাচাই করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত পাঠানো হয়েছে।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে পথ ভুলে বাংলাদেশে ৩ ভারতীয় কিশোর

আপডেট সময় : ০৮:৩২:২২ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩