ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাড়াশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ শরতেই শীতের আগমনী বার্তা, আগাম কুয়াশার চাদরে ঢাকা চারপাশ রাণীশংকৈলে ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার  রাণীশংকৈলে মতবিনিময় সভায় সারের কৃত্রিম সংকট রোধে কঠোর পদক্ষেপের তাগিদ  তেরঙ্গা ওড়াও কর্মসূচির আগে ফের আটক অভিজিৎ দীপকে দিল্লিতে সমাবেশ শুরুর আগে আটক দুই নেতা বার পরীক্ষায় অকৃতকার্য হয়েও নিজেকে আইনজীবী দাবি ট্রাম্পের প্রেস অপতথ্যের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর জেরুজালেমে দূতাবাস: কলম্বিয়ার সিদ্ধান্তে কাতারের তীব্র নিন্দা ১৮ বছর পর ফের একসঙ্গে অপু বিশ্বাস ও আদনান

মার্চ মাসে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে রূপপুর পারমানবিক বিদ‍্যুৎ কেন্দ্র

সৃষ্টি প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে

মার্চ মাসে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে রূপপুর পারমানবিক বিদ‍্যুৎ কেন্দ্র

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্চ মাসে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে রূপপুর পারমানবিক বিদ‍্যুৎ কেন্দ্র

অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন বলেছেন, নিরাপত্তার আন্তর্জাতিক সকল শর্ত পূরণ করেই নির্মাণ হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলে, ২০২৫ সালের মার্চেই প্রথম ইউনিটে পরমাণু বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিয়ম শেষে তিনি এ তথ্য জানান। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে উপদেষ্টা রূপপুর প্রকল্প ঘুরে দেখেন।

রূপপুরের নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করে অর্থ উপদেষ্টা বলেন, প্রকল্প নিয়ে উপদেষ্টা পরিষদের কিছু প্রশ্ন ও পর্যবেক্ষণ বিস্তারিত জানতে আমরা ঘুরে দেখেছি। এখানে নিরাপত্তা ব্যবস্থার সর্বাধুনিক পদ্ধতি মেনেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এর ইতিবাচক প্রভাব দেশের কাজে লাগাতে চাই।

পড়ুন>> রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ৫৯ হাজার কোটি টাকা আত্মসাৎ

প্রকল্পের দীর্ঘসূত্রিতায় সুদের কারণে ব্যয় বৃদ্ধিকেও স্বাভাবিক মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, বড় প্রকল্প হিসেবে যেটুকু মেয়াদ বেড়েছে তা খুব বেশি নয়, সুদের বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে।

বিগত সরকার পতনের বছরে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করেছে মন্তব্য করে মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, পাবনা জেলা প্রশাসক মফিজুল হক, পুলিশ সুপার মোর্তজা আলীসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মার্চ মাসে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে রূপপুর পারমানবিক বিদ‍্যুৎ কেন্দ্র

আপডেট সময় : ১০:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪