ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউনিয়া বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন তিব্র শিক্ষক সংকটে চলছে তাহিরপুরে হাওরাঞ্চলের দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত থাকলে কঠোর হামলা: ট্রাম্প দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে ট্রাম্পের অনীহা মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন

মামলায় জড়িয়ে সাংবাদিকদের হয়রানি না করার আহবান

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

মামলায় জড়িয়ে সাংবাদিকদের হয়রানি না করার আহবান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মামলায় জড়িয়ে সাংবাদিকদের হয়রানি না করার আহবান

সারাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতায় রাজনৈতিক দলের সাথে সাংবাদিকদের জড়িয়ে যে মামলা গুলো দায়ের করা হয়েছে তা তদন্তে দোষী প্রমানিত না হওয়ার আগে কোন সাংবাদিককে গ্রেফতার বা কোনরুপ হয়রানি না করতে সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।

শনিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ দাবি করেন।

তিনি বলেন, এ সকল হয়রানিমূলক মামলায় আসামি সাংবাদিকরা পেশা ও ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, জামিনও মিলছে না। অনেকের ঘরবাড়ি -অফিসে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, মোটরসাইকেল ও ক্যামেরা ছিনতাই করা হয়েছে। মামলা ও হামলাকারীদের ভয়ে পরিবার-পরিজনের খোঁজ খবরটুকুও নিতে পারছেনা। প্রায় দুই মাস ধরে এ সকল হয়রানির শিকার সাংবাদিকের পরিবার গুলোর অনেকেই অনাহারে-অর্ধাহারে চরম খারাপ সময় পার করছেন। জুলাই এবং আগস্টে হত্যাকান্ডকে কেন্দ্র করে সারাদেশে কয়েক হাজার মামলা দায়ের হয়েছে। এ সকল স্পর্শকাতর অধিকাংশ মামলায় শত শত নিরীহ সাংবাদিককে আসামি করা হয়েছে। যা নিন্দনীয়।

প্রসঙ্গত: রাষ্ট্রের যেকোন সংকটকালে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার এ আন্দোলনেও সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তথ্য সংগ্রহ, ভিডিও এবং ছবি তোলেন। এটা তাদের পেশাগত দায়িত্ব এবং কাজ। এই দায়িত্ব পালন করতে গিয়ে কেনো জ্বালাও-পোড়াওসহ মানুষ হত্যার মত স্পর্শকাতর মামলায় সাংবাদিকরা আসামি হবেন!

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দাবি সরকারের প্রধান উপদেষ্টার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে “তদন্তে দোষী প্রমানিত হওয়ার আগে কোন সাংবাদিককে হয়রানি করা যাবেনা” মর্মে একটি সিদ্ধান্ত গ্রহন করা হোক। মামলার শিকার সাংবাদিকরা পুনরায় তাদের পেশাগত দায়িত্ব পালন করতে চায়।

এদিকে সারাদেশে এই আন্দোলনে কতজন সাংবাদিক আহত এবং নিহত হয়েছেন, কতজন সাংবাদিক বিভিন্ন মামলার আসামি হয়েছেন, কতজন সাংবাদিকের ঘরবাড়ি লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে, কতজন সাংবাদিকের ক্যামেরা, মোটরসাইকেল ছিনতাই সহ পুড়িয়ে দেওয়া হয়েছে বিএমএসএফের পক্ষ থেকে তাদের তথ্য সংগ্রহ করে সরকারের নিকট জমা দেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মামলায় জড়িয়ে সাংবাদিকদের হয়রানি না করার আহবান

আপডেট সময় : ১০:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪