ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ তথ্যমন্ত্রী: গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

মান্দায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় হতাহত-৪

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে

মান্দায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় হতাহত-৪

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মান্দায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্স রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভটভটিকে ধাক্কা দেওয়ার ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার রাত ৯ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সোনাভান বিবি (৫০)। তিনি উপজেলার গনেশপুর ইউনিয়নের রইছ উদ্দিনের স্ত্রী। দুর্ঘটনায় নিহতের স্বামী রইছ উদ্দিন (৫৫), লাশবাহী অ্যাম্বুলেন্সের চালক এমরান হোসেন (২৬) ও চালকের সহকারী রঞ্জু মিয়া (৩৮) আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর এলাকায় লাশ রেখে রাজশাহী ফিরছিল লাশবাহী অ্যাম্বুলেন্সটি। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটিতে থাকা যাত্রী রইছ উদ্দিন ও তাঁর স্ত্রী সোনাভান বিবি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন। দুর্ঘটনায় আহত হন অ্যাম্বুলেন্সের চালক এমরান হোসেন ও সহকারী রঞ্জু মিয়া।

আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোনাভান বিবিকে মৃত ঘোষণা করেন। অন্যান্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত সোনাভান বিবির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় হতাহত-৪

আপডেট সময় : ০২:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩