মান্দায় পানির অভাবে ধান রোপণ করতে পারছে না কৃষক
- আপডেট সময় : ০৮:০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে
মান্দায় চকশোল্ল্যা বাজার এলাকায় ফকিন্নি নদীর ধারে পানির অভাবে ধান রোপণ করতে পারছে না কৃষকরা
নওগাঁ মান্দায় চকশোল্ল্যা বাজারে এলাকায় পানির অভাবে ইরি ধান রোপণ করতে পারছে না কৃষকরা, আত্রাই নদীর শাখা নদী ফকিন্নি নদী চলনবিল প্রকল্পের আওতায় কৃষকদেরও সাধারন মানুষের সুবিধা সহ নানামুখী উন্নয়নের জন্য কোটি কোটি টাকা খরচ করে কাজ করছে সরকার, কিন্তু ফকিন্নি নদী খননের কারণে যথেষ্ট পানি থাকার পরেও পানি পাচ্ছো না কৃষকরা।
এই এলাকায় বিল বয়রা গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে ইয়াকুব আলী এস ডি ডব্লিউ প্রকল্পের ডিপ টিউবয়েল নিজ উদ্যোগে কৃষকের জমিতে পানি দেওয়ার জন্য বসিয়েছেন , সে গত বছর ভাই প্রায় ১৭৫ বিঘার জমিতে পানি সেচ দেয়,
এই বছর ও প্রায় একই সমান জমিতে পানি সেচ দেবে বলে জানান এইচ ডি ডব্লিউ জিপ টিবওইলের মালিক ইয়াকুব আলী।
তিনি আরো জানান ফকিন্নি নদী যেহেতু খনন করা হয়েছে এই বছর সেখান থেকে অনেক ডিপ টিউবওয়েলের মালিকরা পানি দিচ্ছে, আমি ফকিন্নি নদীতে পানিতে ড্রেন করতে যাই সরকারি খাস জমির উপরে, কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি আমাকে বাধা প্রদান করার কারণে কৃষকের চাহিদা মত পানি দিতে পারছি না।
এখানে ডেনেস ব্যবস্থা মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের রাস্তা ছিদ্র করে পানি না নিয়ে গেলে কৃষকের ফসল করা বন্ধ হয়ে যাবে।
এই বিষয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বল্লে কৃষকরা জানান, আমরা গত বছর ডিপ টিবওইল থেকে পানি নিয়ে আমাদের খরচের তুলনায় ফসল কম হয়েছিল, সরকার যেহেতু নদী খনন করেছে সেখান থেকে নদীতে পানি থাকা অবস্থায় আমাদের পানি দিলে আমাদের ফসল ভালো হবে, যদি নদীর পানি শুকিয়ে যায় বিকল্প হিসেবে আমরা ডিপ টিউবওয়েল থেকে পানি ব্যবহার করব।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























