মানিকগঞ্জের ঘিওরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মানিকগঞ্জের ঘিওরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল বুধবার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাচুরিয়ায় বি এনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।
মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির সাবেক প্রয়াত মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন ( বাবলু) এর পৃষ্ঠপোষকতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব হোসেন, জেলা কৃষকদলের সাবেক সভাপতি আক্কাস আলী।
ঘিওর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়াজেদ আলী মিষ্টার, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুঁইয়া, ঘিওর উপজেলা , দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল আলম বিল্টু,
শিবালয় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাকিম আলী মাষ্টার, ঘিওর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: শহীদ, ঘিওর উপজেলা ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ সবুজ , বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্টু খান।
শিবালয় উপজেলা বিএনপি নেতা কাজী আব্দুর রাজ্জাক, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানজিন শাহীন প্রমুখ।
Leave a Reply