ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভৈরবে জেলি মেশানো চিংড়ি বিক্রি: ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ ১৮তম জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ পদে ২০০ জন মনোনীত বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর জিপিএ-৫ সংবর্ধনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বিপদ হবে: সাখাওয়াত জর্ডানে ৩০০ মেশিন অপারেটর নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার ডাক কাতারের প্রধানমন্ত্রীর চকরিয়ায় স্কুলছাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলায় যুবকের যাবজ্জীবন পবিপ্রবি নির্বাহী প্রকৌশলীর পদোন্নতি নিয়ে অনিয়মের অভিযোগ

মাদক কারবারিকে ছয় মাসের জেল দিলেন রাণীশংকৈল ইউএনও

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১১:৫৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে

মাদক কারবারিকে ছয় মাসের জেল দিলেন রাণীশংকৈল ইউএনও

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদক কারবারিকে ছয় মাসের জেল দিলেন রাণীশংকৈল ইউএনও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্রামমান আদালতে সুশান্ত রায়(২৮)নামে এক মাদক কারবারিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ আগস্ট)রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এ আদেশ প্রদান করেন।

সুশান্ত রায় পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের দীনেজ চন্দ্র রায়ের ছেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মামুনুর রশিদ মামুন জানান, ঘটনার দিন রাতে সে রানীশংকৈল থেকে তার নিজ বাসা গোগরে ফিরছিলেন।

ফেরার পথে রাণীশংকৈল-পীরগঞ্জ পাকা সড়কের পুরাতন সেন্টার নামক স্থানে ব্রিজের উপর সে কয়েক জন যুবককে দেখতে পায়। তাদের দেখে সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটকিয়ে জিজ্ঞাসাবাদ করেন মামুন।

এ সময় সুশান্ত রায়ের কাছে ছয় পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাৎক্ষণিক ইউএনওকে খবর দিলে ইউএনও’র নির্দেশে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সুশান্ত রায় ও সন্দেহভাজন আরো দু’জনকে আটক করে নিয়ে যায়।

আটকের পর সন্দেহভাজন দু’জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। পরে এদিন রাত ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকসহ আটক হওয়া সুশান্ত রায়কে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। রাণীশংকৈল  উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদক কারবারিকে ছয় মাসের জেল দিলেন রাণীশংকৈল ইউএনও

আপডেট সময় : ১১:৫৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪