“মাটির বুক বাঁচিয়েই উন্নয়নের মহাসড়ক” —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
“মাটির বুক বাঁচিয়েই উন্নয়নের মহাসড়ক” —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন খোলার আগের দিন র‌্যাবের বড় সাফল্য: ৫২ জলদস্যুর আত্মসমর্পণ নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষকের দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়ার প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, বোয়িং কেনার বিষয়েও স্পষ্ট বক্তব্য মার্কিন রাজনীতিতে ইসরায়েলবিরোধী অবস্থানের প্রভাব: তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে কি বড় পরিবর্তন আসছে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তের নির্দেশ সিআইডিকে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন মেসি: যেভাবে সংবর্ধনা দেবে আর্জেন্টিনা নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর কাতারে মাধ্যমিক পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন আমীর শেখ তামিম নেপাল ও তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

“মাটির বুক বাঁচিয়েই উন্নয়নের মহাসড়ক” —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬
“মাটির বুক বাঁচিয়েই উন্নয়নের মহাসড়ক”  -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা

 

“মাটির বুক বাঁচিয়েই উন্নয়নের মহাসড়ক”  -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা

 

 

 

দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনায় একদিকে যেমন আধুনিক অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে, অন্যদিকে তেমনি কৃষিজমি রক্ষায়ও সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে কোনোভাবেই যেন ফসলি জমি নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

 

 

বুধবার (২৭ মে) ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এসব কথা বলেন।

পড়ুন >> ভূরুঙ্গামারীতে এলপি গ্যাসের ডিলার সংকট: বিপাকে সাধারণ ভোক্তারা

 

মন্ত্রী বলেন, দেশে প্রতিনিয়ত আবাদি জমির পরিমাণ কমে আসছে, যা ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। তাই উন্নয়নের নামে কৃষিজমি ধ্বংস না করে “ভার্টিক্যাল ডেভেলপমেন্ট” বা বহুতল ভবন নির্মাণের মাধ্যমে পরিকল্পিত অবকাঠামো গড়ে তুলতে হবে।

 

 

 

তিনি আরও বলেন, “উন্নয়ন হবে পরিবেশবান্ধব, টেকসই ও ভবিষ্যতমুখী। নতুন প্রজন্মের জন্য কৃষিজমি রক্ষা করা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।” এসময় তিনি অস্ট্রেলিয়ার Sydney শহরের আধুনিক বহুতল বিশ্ববিদ্যালয় ভবনের উদাহরণ তুলে ধরে বলেন, সীমিত ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশকেও একই ধরনের পরিকল্পনার দিকে এগোতে হবে।

 

 

 

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, সরকারের অবস্থান একেবারেই “জিরো টলারেন্স”। কোনো প্রকল্পে গাফিলতি, দুর্নীতি কিংবা অনিয়মের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পড়ুন>> কুড়িগ্রামের চরে কোরবানির স্বপ্ন বিলাসিতা, অনেক ঘরে জুটবে না কোরবানির মাংস

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে মন্ত্রী জেলার আরও কয়েকটি চলমান উন্নয়ন প্রকল্প ও সম্ভাব্য স্থাপনার স্থান পরিদর্শন করেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!