ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

মইনপুরে মুদিদোকানীকে পরিকল্পিতভাবে খুন: কোন ডাকাতির ঘটনা ঘটেনি

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৮:১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ২৫৫ বার পড়া হয়েছে

মইনপুরে মুদিদোকানীকে পরিকল্পিতভাবে খুন: কোন ডাকাতির ঘটনা ঘটেনি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মইনপুরে মুদিদোকানীকে পরিকল্পিতভাবে খুন: কোন ডাকাতির ঘটনা ঘটেনি

সুনামগঞ্জের মইনপুরে মুদি দোকানী আমির উদ্দিনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে কোন ডাকাতির ঘটনা ঘটেনি।

গত ৩১ শে মার্চ মধ্যরাতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে নিজ বাড়ির মুদি দোকানে গিয়ে গ্রামের তিনটি বখাটে যুবক ঘুম থেকে আমির উদ্দিনকে ডেকে তুলে গলায় দাড়াঁলো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে । এ ঘটনায় এক শিশু সহ ৩ জনকে আটকের কথা জানিয়েছেন পুলিশ।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের আলোচিত হত্যাকান্ড নিয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসির রুমে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, গত ৩১ মার্চ রাতে নিজ বাড়ির দোকানে খুন হন এই মুদি দোকানী আমির উদ্দিন। থানা পুলিশ হত্যাকান্ডের পর জড়িত আসামি একই গ্রামের মজনু মিয়াকে (২৬) গ্রেফতার করে।

পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্ণিত হত্যাকান্ডের সাথে জড়িত শিশু রমজানকে (১৩) আটক পূর্বক পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে শিশু রমজান বর্ণিত হত্যাকান্ডে সেসহ কারা কারা জড়িত ছিল সেই বিষয়টি স্বীকার করে এবং হত্যাকান্ডের পরিকল্পনাসহ হত্যাকান্ডের সহিত জড়িত অন্যান্য আসামিদের নাম ঠিকানা বলে দেয়।

তদন্তে এবং আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় আমির উদ্দিন তার মুদি দোকানে ডিজেল বিক্রি করতেন। ডিজেল কেনাবেচা নিয়ে আসামিদের সাথে আমির উদ্দিনের সাথে বিরোধ চলে আসছিল। এই ঘটনার জেরে আসামিগণ তার দোকানে ঢুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে আমির উদ্দিনকে হত্যা করে।

হত্যাকান্ডের সহিত জড়িত অপর আসামি জাহিদুল ইসলামকে মইনপুর এলাকা হইতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত ৩ জনসহ মোট ৬ জন আসামীর তথ্য পাওয়া গেছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান,সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ খালেদ চৌধুরী ও এস আই আনিসুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মইনপুরে মুদিদোকানীকে পরিকল্পিতভাবে খুন: কোন ডাকাতির ঘটনা ঘটেনি

আপডেট সময় : ০৮:১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪