ভোলাহাট উপজেলায় প্রায় ১৫০কেজি ওজনের দু'টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভোলাহাট উপজেলায় প্রায় ১৫০কেজি ওজনের দু'টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতকে আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী সরকারি বাসভবনকেই কেন কর্মস্থল বানালেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা: পুলিশের দাবি ও স্বজনদের সংশয় নুসরাত জাহান রাফি মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টের রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল চাকরির ভাইভায় এআইয়ের ব্যবহার: যান্ত্রিক প্রক্রিয়ায় কি হারিয়ে যাচ্ছে যোগ্যতার সঠিক মূল্যায়ন? ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার সরকারের ছয় মাসের কার্যক্রমে চরম ব্যর্থতার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা

ভোলাহাট উপজেলায় প্রায় ১৫০কেজি ওজনের দু’টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএম রুবেল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
ভোলাহাট উপজেলায় প্রায় ১৫০কেজি ওজনের দু'টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা দু’টি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটির মধ্যে বড়টির ওজন প্রায় ৮২ কেজি ছোটটির ওজন ৬৭ কেজি ৫’শ ২০ গ্রাম। দাম প্রায় পৌণে ২ কোটি টাকা বলে বিজিবি জানায়।

জানাগেছে,  উপজেলার দলদলী ইউনিয়নের পুরাতন বারইপাড়া গ্রাম থেকে মাটির ড্রেন খননের সময় দু’টি কষ্টি পাথরের মূর্তি শ্রমিকদের দ্বারা মাটির নিচ থেকে বেরিয়ে পড়ে। অত:পর স্থানীয় উদ্ধার করে নিয়ে আসে।

শ্রমিক তোজিবুল জানান, সোমবার উক্ত গ্রামের শুকুরের জমিতে ড্রেনের মাটি খনন করার সময় মূর্তিটি দেখতে পায়।

এ সময় স্থানীয় ইউপি সদস্য মোঃ বাবু ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হককে খবর দেন তিনি।

চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, মূর্তি পাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক গ্রাম পুলিশ দিয়ে উদ্ধার করতে বলি পরে পুলিশ ও বিজিবি উভয় বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তি দু’টি উদ্ধার করে দলদলী ইউনিয়ন পরিষদ চত্বরে নেয়া হয়।

এ সময় ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম উপস্থিত হন। তিনি মূর্তি দু’টি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যান।

এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে লোকজন মূর্তিটি দেখতে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ দেখার জন্য ছুটে যান। মূর্তিটির মধ্যে বড়টির ওজন প্রায় ৮২ কেজি ছোটটির ওজন ৬৭ কেজি ৫’শ ২০ গ্রাম। দাম প্রায় পৌণে ২ কোটি টাকা বলে বিজিবি জানায়।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম জানান,মূর্তি দুটি চাঁপাইনবাবগঞ্জ ট্রেজারিতে পাঠিয়ে দেয়া হবে,সেখান থেকে মূর্তি দুটি পরে প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

মূর্তি দু’টির বিষয়ে ভোলাহাট-এর স্থানীয় ইতিহাস-ঐতিহ্য ও ধর্ম-সংস্কৃতি গবেষণা প্রতিষ্ঠান শেখজী অন্বীক্ষণ কেন্দ্র, ভোলাহাট, এর চেয়ারম্যান ও গবেষক সাংবাদিক রবিউল ইসলাম বলেছেন,মূর্তি দু’টি ৮ম অথবা ৯ম শতকের দিকে বৌদ্ধ যুগের হওয়ায় সম্ভব।

তিনি বলেছেন,মূর্তি দু’টি জাঙ্গুলী তারা”দেবীর হওয়াই সম্ভব তবে তিনি এও বলেছেন,মূর্তি দু’টির বিষয়ে আরও গবেষণা হওয় প্রয়োজন বলে মনে করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!