সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৯৪ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ৩৪৫ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে ২৯৪ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক
কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে ২৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ নাদিম (৩০) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (০৫ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের খামার পত্রনবিশ এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক নাদিম সদর ইউনিয়নের পশ্চিম ভোটহাট গ্রামের মহির উদ্দিনের পুত্র।
পুলিশ জানিয়েছে শুক্রবার দপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সদর ইউনিয়নের খামার পত্রনবিশ এলাকার কলিমুদ্দিন এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে একটি অটো রিকশা আটক করে পুলিশ।
পরে অটোরিকশার ভিতর তিনটি ধানের বস্তার মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত নয়টি ছোট ছোট বস্তার মধ্যে মোট ২৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ নাদিমকে গ্রেপ্তার করা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























