ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদের অফিস উদ্বোধন
- আপডেট সময় : ০৬:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদের অফিস উদ্বোধন
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদের অফিস (শিক্ষক বাড়ি) উদ্বোধন করা হয়েছে। ২১ জুন (শনিবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সম্মিলিত শিক্ষক পরিষদের এই অফিস উদ্বোধন করা হয়।
সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির আজিজুর রহমান সরকার স্বপন ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার।
পড়ুন>>ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
সম্মেলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা দশটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ এই পাঁচটি বিভাগের প্রায় ১ হাজার ৪ শত শিক্ষক নিয়ে ২০২২ ভূরুঙ্গামারীতৈ গঠিত হয় সম্মিলিত শিক্ষক পরিষদ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























