ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিলামে কেনা রুশ ট্যাংকার নিয়ে আইনি জটিলতায় পিএইচপি ভূরুঙ্গামারীতে নাশকতা মামলার আসামি আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন  নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, শুরু হতে বাধা নেই বার্লিনে কাতারের আমিরকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিলেন জার্মান প্রেসিডেন্ট উর্ধ্বমুখী শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন ও মূলধন উভয়ই বাড়ল চামড়াশিল্পের শ্রমিকদের নতুন মজুরিকাঠামো ঘোষণা করলো শ্রম মন্ত্রণালয় প্রধানমন্ত্রী: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়

ভূরুঙ্গামারীতে মাস্ক নো ট্রাভেলিং ক্যাম্পেইন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০ ৬০৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে মাস্ক নো ট্রাভেলিং এর আওতায় ভূরুঙ্গামারী উপজেলার ইউনিয়ন যুব ফোরাম সদস্যদের উদ্যোগে দিনব্যাপী মাস্ক বিতরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলেজ মোড়স্থ ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে যুব ফোরাম সদস্যরা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে জনসাধারণকে কাউন্সেলিং করে।

এসময় জীবিকার তাগিদে মাস্ক পরিধান না করে বাইরে বের হয়েছেন এমন প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা।

এছাড়া কাউন্সিলিং অনুষ্ঠানের বাল্যবিবাহ বিরোধী ২ হাজার লিফলেট বিতরণ করা হয়।

সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের মাধ্যমে এই সকল যুব ফোরাম কাজ করে আসছে।

কাউন্সিলিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ইউনিয়ন যুব ফোরামের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সফলতায় যুবদের ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  ওসি আতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মাদ সায়েম, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী এবং আরডিআরএস বাংলাদেশ এর বিবিএফজি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য করোনা কালে বাল্যবিবাহের হার তুলনামূলক ভাবে বেড়ে যাওয়ায় উপজেলার ১০টি যুব ফোরামের ৩৬০ জন প্রশিক্ষিত তরুণ-তরুণী বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভূরুঙ্গামারীতে মাস্ক নো ট্রাভেলিং ক্যাম্পেইন

আপডেট সময় : ১১:০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০