ভূরুঙ্গামারীতে পতিতাসহ দুই খদ্দের আটক।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার গ্রামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দুই খদ্দেরসহ পতিতা গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৃত ডাঃ আব্দুল আজিজের পুত্র জিয়াউর রহমান জিয়ার ভাড়া দেওয়া বাড়ি থেকে ২১ অক্টোবর সোমবার রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা (তেইলানীরপাড়) গ্রামের আনছার আলীর কন্যা আসমাউল হুসনা (২৩), তেলিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র নাইম ইসলাম (২৩) ও ভিতরবন্দ ইউনিয়নের বড়ভিটা গ্রামের শাহিদুল ইসলামের পুত্র রাহিমুল ইসলাম নিরব (১৯)।
পুলিশ জানায়, বাড়ি ভাড়া নিয়ে পতিতাবৃত্তিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা দায়ের করে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজার রহমানের দিক নির্দেশনায় নিয়মিত চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও পতিতাবৃত্তিসহ অসামাজিক কার্যকলাপ দমনে নিয়মিত অভিযান চলছে। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply