ভূরুঙ্গামারীতে ছাত্রকে বলাৎকারের ঘটনায় নুরাণী মাদ্রাসার এক শিক্ষক আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ছাত্রকে বলাৎকারের ঘটনায় নুরাণী মাদ্রাসার এক শিক্ষক আটক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ

ভূরুঙ্গামারীতে ছাত্রকে বলাৎকারের ঘটনায় নুরাণী মাদ্রাসার এক শিক্ষক আটক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
ভূরুঙ্গামারীতে ছাত্রকে বলাৎকারের ঘটনায় নুরাণী মাদ্রাসার এক শিক্ষক আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রকে বলাৎকারের ঘটনায় নুরাণী মাদ্রাসার এক শিক্ষক আটক করা হয়েছে।

ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর দারুল কুরআন বালক-বালিকা নূরানী মাদ্রাসার  ছাত্রকে (১২) বলৎকারের অভিযোগে ঐ মাদ্রাসার শিক্ষক মোঃ মাসুদ রহমান (২৫), পিতা-মৃত মোন্নাফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর ) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মাসুদ রহমান দক্ষিণ ছাট গোপালপুর এলাকার  দারুল কুরআন বালক-বালিকা নূরানী মাদ্রাসার শিক্ষক এবং  ভুক্তভোগী ছাত্রের  প্রাইভেট শিক্ষক ।

বলৎকারের ঘটনায় ছাত্রটির মা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেন ।

মামলায় উল্লেখ করা হয়েছে, বাদীর পুত্র মাদ্রাসার ছুটি হলে সকল ছাত্র/ছাত্রী নিজ নিজ বাড়িতে চলে যায়। মাদ্রাসা ছুটি শেষে ঐ শিক্ষক আমার ছেলে মোঃ কাওছার রহমানকে প্রাইভেট পড়ায়।

প্রাইভেট পড়ার সুবাদে আমার ছেলে মোঃ কাওছার রহমানকে একা পেয়ে ইং ০৭/১১/২৩ তারিখ বিকাল আনুমানিক ০৪.২৫ ঘটিকার সময় অত্র মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির কক্ষে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে আমার ছেলে মোঃ কাওছার রহমান এর মুখ চেপে ধরে মেঝেতে চটির উপরে শুয়াইয়ে আমার ছেলের পড়নের প্যান্ট খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক বলাৎকার করে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, বলৎকারের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ব‍্যাক্তি কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!