ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
- আপডেট সময় : ০৫:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৩৮৬৬০ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, গ্রীষ্মকালীন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজির বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ফসলের আবাদও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের ও প্রতিষ্ঠানের মাঝে এসব কৃষি প্রনোদনা বিতরণ করা হয়।
পড়ুন>> নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার এর সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার দশ ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ ।
পড়ুন>> দামুড়হুদায় কুরআন শিক্ষা কর্মসূচি ঘিরে বিএনপি-জামায়াত উত্তেজনা
উল্লেখ্য উপজেলার দশ ইউনিয়নের ১৪১০ জন কৃষকের মাঝে ৫টি করে গাছের চারা, বিভিন্ন সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























