ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুধের পর এবার ডিম খেয়ে অসুস্থ ঠাকুরগাঁওয়ের ২০ শিক্ষার্থী রাণীশংকৈলে জামিনের ৫ দিন পর ফের ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারী বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামীর বিশ্ব গড়বে: প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ২ ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণহানি নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: অস্কারজয়ী সুসান সারান্ডনসহ গ্রেপ্তার প্রায় ১০০ শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে ট্রাম্পের জাঁকজমকপূর্ণ নৈশভোজ ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ প্রকাশ কাতারে গ্রীষ্মকালীন নিয়ম অমান্য: ৩৮৮টি কর্মক্ষেত্র সাময়িকভাবে বন্ধ এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বড় অঘটন

ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৫ ঘটিকায় বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ ময়দান বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৯৭৭/৭-এস এর নিকটবর্তী ভারতের অভ্যন্তরে নাওডোর নামক স্থানে বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এবং প্রতিপক্ষ বিএসএফ ১৪ ও এ্যাডহক ১৬২ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্যে কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানাযায়, উক্ত বৈঠকে বিজিবি’র ১৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের ২৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব ১৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী কৌশলেস রায়।

বৈঠকে একে অপরের সহযোগিতার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ, সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উভয় দেশের সীমান্তের নিরাপত্তা জোরদার ইত্যাদি বিষয়াদির ওপর ফলপ্রসু আলোচনা করা হয়।

এছাড়া উভয় দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় একে অপরের সাথে কার্যকর যোগাযোগ ও সার্বিক সহযোগিতার মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি ও বিএসএফের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হন।

পরিশেষে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় সৌজন্য পতাকা বৈঠক সমাপ্ত হয়।

এসময় বিজিবি’র সহকারী পরিচালক মোঃ ইউনুছ আলীসহ দায়িত্বপূর্ণ এলাকার কোম্পানী কমান্ডার এবং বিওপি কমান্ডারগণ এবং বিএসএফের এ্যাডহক ১৬২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট এলাকা কোম্পানী কমান্ডার এবং বিওপি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪