ভুরুঙ্গামারীতে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় বেসরকারি শিক্ষকরা ভোগান্তিতে
- আপডেট সময় : ০৮:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ৫১৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় বেসরকারি স্কুল ও মাদরাসার শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি ও উচ্চতর স্কেল প্রাপ্তির ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন।
এজন্য এমপিওভুক্তি ও উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা ব্যবস্থাপনা তথ্য প্রক্রিয়া সেলে (ইএমআইএস) এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা তথ্য প্রক্রিয়া সেলে (এমইএমআইএস) পাঠাতে পারছেন না।
মাদরাসার কর্মচারী মাহাবুব বলেন, চাকরি করি কিন্তু এখনো বেতন পাচ্ছি না। বেতনে পেতে এমপিওভুক্তির আবেদন করেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় এমপিওভুক্তির আবেদন সামনের দিকে অগ্রসর হচ্ছে না।
উচ্চতর স্কেল প্রত্যাশী মাদরাসা শিক্ষক আবুল কাশেম বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর মাদরাসা শিক্ষা অধিদপ্তর আমাদের কাঙ্ক্ষিত উচ্চতর স্কেল প্রদান শুরু করেছে। মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদন প্রায় দুই মাস ধরে মাধ্যমিক শিক্ষা অফিসে পড়ে আছে।
সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন বলেন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দাপ্তরিক ক্ষমতা সংক্রান্ত জটিলতার কারণে এমপিওভুক্তি ও উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদনগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো সম্ভব হচ্ছে না।
জেলা শিক্ষা অফিসার শামসুল আলম বলেন, ভুরুঙ্গামারীর বেসরকারি স্কুল ও মাদরাসার শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি ও উচ্চতর স্কেল প্রাপ্তির ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা দূর করতে জেলা শিক্ষা অফিস থেকে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ক্ষমতা প্রদানের একটি প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পাঠানো হয়েছে
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























One thought on “ভুরুঙ্গামারীতে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় বেসরকারি শিক্ষকরা ভোগান্তিতে”