ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিমলায় ভারতীয় পণ্য জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা সাপাহারে মাদ্রাসার নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ, ভোট ২৯ অক্টোবর বাবার ধার করা টাকা আর প্রত্যাখ্যান পেরিয়ে সাফল্যের চূড়ায় গোবিপ্রবিতে ১৯ প্রভাষক নিয়োগ, বেতন ৪৪ হাজার টাকা নির্মাণ চুক্তিভঙ্গের দায়ে কোম্পানিকে ১২ লাখ রিয়াল পরিশোধের নির্দেশ পাবনায় নকল দুধ উৎপাদন: গৃহবধূকে এক লাখ টাকা জরিমানা দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন গাজায় ইসরায়েলকে অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ ভারতের: প্রতিবেদন

ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় রাতেই বৈঠক করলো বাণিজ্য মন্ত্রণালয়

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

বাণিজ্য মন্ত্রণালয়

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় রাতেই বৈঠক করলো বাণিজ্য মন্ত্রণালয়

ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় রাতেই বৈঠক করলো বাণিজ্য মন্ত্রণালয়।
বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে রফতানিতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নয়াদিল্লি। এ পরিপ্রেক্ষিতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বৈঠকে বসেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর কাওরান বাজারে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত থাকছেন। এছাড়া ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ জুন ভারত সরকারের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) এক আদেশ জারি করে বাংলাদেশকে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর সুযোগ দিয়েছিল। এই সুবিধার আওতায় স্থল, নৌ বা আকাশপথে ভারতীয় বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পরিবহন করা যেতো।

কিন্তু মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতের সিবিআইসি হঠাৎ করে ওই আদেশ বাতিল করে। ফলে এখন থেকে বাংলাদেশি পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে যেতে পারবে না। এমনকি বর্তমানে যেসব পণ্যবোঝাই যানবাহন ভারতের ভেতরে অবস্থান করছে, সেগুলোকে দ্রুত দেশটি ত্যাগ করার নির্দেশও দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত বাংলাদেশের রফতানি বাণিজ্যের ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। আজকের বৈঠকে এর সম্ভাব্য পরিণতি ও করণীয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় রাতেই বৈঠক করলো বাণিজ্য মন্ত্রণালয়

আপডেট সময় : ০৭:৫৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫