ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজে নতুন তিন সদস্য
- আপডেট সময় : ১২:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২৫৯০৮ বার পড়া হয়েছে
ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজে নতুন তিন সদস্য
ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজে যোগ দিয়েছেন তিনজন নতুন সদস্য। উচ্চশিক্ষা, একাডেমিক নেতৃত্ব, আর্থিক সুশাসন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের অগ্রযাত্রায় তাদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন তিন ট্রাস্টি হলেন- ড. ক্লেয়ার গর্ডন, মাসুদ খান, এফসিএ (ভারত), এফসিএমএ (ভারত), সিএমএ (অস্ট্রেলিয়া) এবং প্রফেসর ইমরান রহমান। ড. ক্লেয়ার গর্ডন লন্ডন স্কুল অফ ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের (এলএসই) এডেন সেন্টার ফর এডুকেশন এনহ্যান্সমেন্টের ডিরেক্টর। মাসুদ খান বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের সাবেক চেয়ারম্যান। প্রফেসর ইমরান রহমান ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের সাবেক ভাইস-চ্যান্সেলর।
নতুন তিন সদস্যের নিয়োগ অনুমোদন দিতে ব্র্যাক ইউনিভার্সিটির নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেছে। বিশ্ববিদ্যালয় এখন আগামী দিনের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই পরিকল্পনায় জাতীয় ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ব্র্যাক ইউনিভার্সিটি।
বোর্ড অফ ট্রাস্টিজে নতুন তিন সদস্যের যোগদান সেই উদ্যোগেরই অংশ।
ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ সময়ে অভিজ্ঞ তিনজন ব্যক্তিকে বোর্ড অফ ট্রাস্টিজে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয় পরিচালনা, আর্থিক সুশাসন এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার কাজে তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাদের অভিজ্ঞতা আমাদের সামনে এগিয়ে যেতে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে।”
ড. ক্লেয়ার গর্ডন দীর্ঘদিন ধরে শিক্ষা উন্নয়ন, কারিকুলাম সমৃদ্ধকরণ, শিক্ষক ও একাডেমিক কর্মীদের পেশাগত উন্নয়ন, ডিজিটাল উদ্ভাবন এবং উচ্চশিক্ষায় অন্তর্ভুক্তিমূলক চর্চা নিয়ে কাজ করছেন। এলএসইতে তিনি টিচিং ও লার্নিংয়ে উদ্ভাবন এগিয়ে নেওয়ার পাশাপাশি শিক্ষায় জেনারেটিভ এআই নিয়ে বিভিন্ন উদ্যোগে কাজ করছেন।
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার ক্ষেত্রেও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির কারিকুলাম, শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষার মান আরও উন্নত করার কাজে তার বৈশ্বিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাসুদ খানের বহুজাতিক ও দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন, পুঁজিবাজার, অডিট তত্ত্বাবধান এবং বোর্ড পরিচালনায় কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। তার অভিজ্ঞতা বোর্ডের আর্থিক তত্ত্বাবধান ও দায়িত্বশীলতা আরও শক্তিশালী করতে সহায়তা করবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা, সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে তার অভিজ্ঞতা কাজে আসবে।
বিশ্ববিদ্যালয় পরিচালনা, ব্যবসায় শিক্ষা, একাডেমিক সুশাসন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে প্রফেসর ইমরান রহমানের। ইউল্যাবের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন বিভিন্ন একাডেমিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
বাংলাদেশের উচ্চশিক্ষাকে এগিয়ে নিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীকেন্দ্রিক মনোভাব, একাডেমিক মান এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষের ধারাকে আরও শক্তিশালী করতে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হবে।
বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ এক সময়ে নতুন তিন ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন বলে জানালেন ব্র্যাক ইউনিভার্সিটি। প্রতিষ্ঠার শুরু থেকেই ব্র্যাক ইউনিভার্সিটি গবেষণা, একাডেমিক উৎকর্ষ, সমাজে ইতিবাচক প্রভাব এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের সামনের দিনের পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি উন্নয়নে নতুন তিন সদস্যের অভিজ্ঞতা বোর্ড অফ ট্রাস্টিজের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০-০৭-২০২৬ তারিখের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স এ তথ্য জানায়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























