ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো সিলভার জুবিলি সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘দ্য স্টেজ’
- আপডেট সময় : ১২:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো সিলভার জুবিলি সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘দ্য স্টেজ’
ব্র্যাক ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘দ্য স্টেজ: সিলভার জুবিলি কালচারাল কম্পিটিশন ২০২৬’ শেষ হয়েছে। বিশ্ববিবিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হযেছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। গান, নাচ, আবৃত্তি, অভিনয়, যন্ত্রসংগীত ও ব্যান্ড সংগীত মিলিয়ে মোট ১১টি বিভাগে প্রতিযোগিতা হয়। এর মধ্যে ছিল রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, শাস্ত্রীয় সংগীত, আধুনিক গান, লোকসংগীত, শাস্ত্রীয় নৃত্য, আধুনিক ও সমকালীন নাচ, আবৃত্তি, অভিনয়, যন্ত্রসংগীত এবং ব্যান্ড সংগীত।
চারটি ধাপে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতাটি। শুরুতে অনলাইনে অডিশনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে পরিবেশনা আহ্বান করা হয়। এতে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেন। প্রাথমিক বাছাই শেষে ১৯৬ জন প্রতিযোগী থিয়েটার পর্বে অংশ নেওয়ার সুযোগ পান। এ পর্বে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে গঠিত বিচারক দলের সামনে তাঁরা নিজেদের পরিবেশনা তুলে ধরেন।
এরপর প্রায় ৯০ জন প্রতিযোগী সেমিফাইনালে অংশ নেওয়ার সুযোগ পান। এই পর্বে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিচারকদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিরাও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। ৩৩ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পান।
ফাইনালে প্রতিটি বিভাগের সেরা তিন প্রতিযোগী তাদের পরিবেশনা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের হামিন আহমেদ। বিভিন্ন ক্ষেত্রের পরিচিত ও অভিজ্ঞ ব্যক্তিদের পাশাপাশি ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। বিচারকেরা নিজেরাও অনুষ্ঠানে বিশেষ পরিবেশনা করেন।
বিভিন্ন বিভাগে বিজয়ীরা হলেন—অভিনয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহমিনা বিনতে জামান; আবৃত্তিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জয়িতা মৈত্রি; শাস্ত্রীয় সংগীত ও নজরুলগীতিতে ব্র্যাক বিজনেস স্কুলের আহমেদ আদনান খান; লোকসংগীতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অভিবাধন দাস অর্ণ; আধুনিক গানে ব্র্যাক বিজনেস স্কুলের সাফাওয়াত আলম; রবীন্দ্রসংগীতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কৌশিক দেবনাথ জয়; শাস্ত্রীয় নৃত্যে বায়োটেকনোলজি বিভাগের পূর্ণতা প্রাচী; আধুনিক ও সমকালীন নৃত্যে ফার্মেসি বিভাগের রাহাতুল জান্নাত; ব্যান্ড সংগীতে হাইপেরিয়ন এবং যন্ত্রসংগীতে মাইক্রোবায়োলজি বিভাগের সৈয়দ আরিফুল ইসলাম আওয়ান।
ব্র্যাক ইউনিভার্সিটির সিলভার জুবিলি উদ্যাপনের অংশ হিসেবে স্টুডেন্ট লাইফ এই প্রতিযোগিতার আয়োজন করে। শিক্ষার্থীরা যেন শ্রেণিকক্ষের বাইরেও নিজেদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা প্রকাশের সুযোগ পান, সেটিই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
এই আয়োজনের মাধ্যমে সৃজনশীলতা, শিল্পচর্চা ও শ্রেণিকক্ষের বাইরের শিক্ষাকে উৎসাহিত করা হয়েছে। এর মধ্য দিয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) অর্জনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স ১৪-১১-২০২৬ তারিখের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























