বিরামপুরের আফতাবগঞ্জে তাজমহলের আদলে নির্মিত হচ্ছে দৃষ্টি নন্দন মসজিদ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরামপুরের আফতাবগঞ্জে তাজমহলের আদলে নির্মিত হচ্ছে দৃষ্টি নন্দন মসজিদ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

বিরামপুরের আফতাবগঞ্জে তাজমহলের আদলে নির্মিত হচ্ছে দৃষ্টি নন্দন মসজিদ

সৃষ্টি বিনোদন
  • প্রকাশিত : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
বিরামপুরের আফতাবগঞ্জে তাজমহলের আদলে নির্মিত হচ্ছে দৃষ্টি নন্দন মসজিদ

দিনাজপুর জেলার বিরামপুর বিরামপুরের আফতাবগঞ্জে তাজমহলের আদলে নির্মিত হচ্ছে দৃষ্টি নন্দন মসজিদ।

উত্তরবঙ্গের সুনামধন্য বৃহৎ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট স্বপ্নপুরী । স্বপ্নপুরীতে প্রবেশের আগেই আফতাবগঞ্জ বাজারে গড়ে উঠছে এই দৃষ্টিনন্দন বিশাল মসজিদটি। নির্মাণকাজ শেষ না হতেই  দর্শনার্থীদের ভীড়ে মুখরিত হচ্ছে মসজিদ প্রাঙ্গণ।

উপজেলার পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা ও বিরামপুর থেকে ১৫ কিঃ মিঃ উত্তরে আফতাবগঞ্জ বাজারে আফতাব পরিবারের নিজস্ব অর্থায়নে তৈরি আগ্রার তাজমহলের আদলে নির্মাণ করা হচ্ছে এ দৃষ্টিনন্দন বিশাল কারুকার্য সম্পূর্ণ মসজিদ।

সম্রাট শাহাজাহান তাঁর ভালোবাসার স্মৃতিকে যুগে যুগে মানুষের মনে বেঁচে থাকার জন্য তৈরি করেছেন বিশাল তাজমহল। আর এই তাজমহলের নাম উচ্চারিত হলেই স্মৃতিতে ভেসে ওঠে সম্রাট শাহজাহানের তৈরি করা সেই অমর কীর্তির।

বিশ্বব্যাপী এক নামেই যার পরিচিতি। উত্তরবঙ্গের সুনামধন্য বৃহৎ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট স্বপ্নপুরী। প্রবেশের আগেই আফতাবগঞ্জ বাজারে গড়ে উঠছে দৃষ্টিনন্দন বিশাল এই মসজিদটি।

“স্বপ্নপুরীর” স্বত্বাধিকারী দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোস্তাফিজুর রহমান (ফিজু) এর বড় ভাই এর উদ‍্যোগে আফতাব পরিবারের নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন এ মসজিদ নির্মিত হচ্ছে।

নবাবগঞ্জ উপজেলা কুশদহ ইউনিয়নের সফল চেয়ারম্যান ও দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন এবং দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক এমপি “আফতাব” পরিবারের নিজস্ব অর্থায়নে আফতাবগঞ্জে এবার বিশ্বখ্যাত তাজমহলের আদলে নির্মাণ করছেন দৃষ্টিনন্দন এ মসজিদ।

নির্মাণকাজ শেষ না হলেও মসজিদটি দেখতে ভিড় করছে বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় আফতাগঞ্জ বাজারের পুরোনো মসজিদে স্থান সংকুলান হওয়ায় সেখানে শুক্রবারে জুমার নামাজ পড়াও শুরু করেছেন এলাকার মুসল্লিরা।

 

 

সরেজমিনে দেখা যায়, পুরো এক বিঘা জমির ওপর মসজিদটি বাইরে থেকে দেখতে মনে হবে যেন তাজমহল। দৃষ্টিনন্দন এই মসজিদের দেয়াল, ছাদসহ গোটা মসজিদ জুড়ে বিভিন্ন নকশা, আরবি ক্যালিগ্রাফি ও চাঁদ-তারাসহ বিভিন্ন ডিজাইন স্থান পেয়েছে।

সেখানে এখনো প্রতিদিন কাজ করছেন রাজমিস্ত্রি ও টাইলস মিস্ত্রিসহ প্রায় অর্ধ শতাধিক শ্রমিক।

 

 

কয়েক শতাব্দী পেরোলেও তাজমহল নিজস্ব মহিমায় ভাস্কর থাকায় এর আদলে মসজিদটি নির্মাণ করার পরিকল্পনা করা হয়।

 

Please Share This Post in Your Social Media

One response to “বিরামপুরের আফতাবগঞ্জে তাজমহলের আদলে নির্মিত হচ্ছে দৃষ্টি নন্দন মসজিদ”

  1. TRISHNA RANI says:

    Nice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!