বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রংপুর জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা
- আপডেট সময় : ০৬:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ২২৮ বার পড়া হয়েছে
বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রংপুর জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়েছে।
পদযাত্রার নামে সারাদেশে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখা আহ্বায়ক এ.কে.এম.সায়াদত হোসেন বকুল এর সভাপতিত্বে আজ (১৯ জুলাই) বুধবার দুপুর ১২ টায় রংপুরের বেতপট্টি কার্যালয় হতে প্রতিবাদ সভা ও শান্তি উন্নয়ন পদযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবে শেষ হয়।
বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রংপুর জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জননেতা সুজিত রায় নন্দী।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য এ্যাডঃ হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী
লীগের যুগ্ন আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল ,জয়নাল আবেদিন, এ্যাডঃ আনারুল ইসলাম, সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাঃদেলোয়ার হোসেন,
যুগ্ন আহ্বায়ক মোঃ আবুল কাশেম, জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দগণ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























