বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে ওমর বিন হাদি চুক্তি ভিত্তিক নিয়োগ
- আপডেট সময় : ১০:০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৯১৩৪ বার পড়া হয়েছে
বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে ওমর বিন হাদি চুক্তি ভিত্তিক নিয়োগ
বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে ওমর বিন হাদি চুক্তি ভিত্তিক নিয়োগ।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে ওমর বিন হাদির নিয়োগের শর্ত ও মেয়াদ উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক ১৫ জানুয়ারি প্রজ্ঞাপনটিতে সই করেন। জনস্বার্থে জারি করা আদেশে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
পড়ুন>> গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে: অর্থ উপদেষ্টা
এতে আরও বলা হয়, নিয়োগকালীন সময়ে ওমর বিন হাদি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কোনো ধরনের কর্মসম্পর্ক রাখতে পারবেন না। অর্থাৎ, এই মেয়াদে তাকে সম্পূর্ণ লিয়েন বা পেশাদারি বিচ্ছিন্নতা বজায় রেখে সরকারি দায়িত্ব পালন করতে হবে।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের একজন ছিলেন। গণঅভ্যুত্থানের পর তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতিও নিচ্ছিলেন।
পড়ুন>>শেখ মুজিবুর রহমান হলে গাঁজা সেবনের সময় চারজন আটক
তবে নির্বাচনী প্রচারণাকালে গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তিনি মাথা ও ডান কানের নিচে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত তিনি ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























